বৃষ্টিতে জমির আলু নষ্ট হয়ে যাওয়ায় দেনার দায়ে আত্মঘাতী কৃষক

Share:

নিজস্ব প্রতিনিধি , মহিষবাথানি: বৃষ্টিতে জমির আলু জমিতেই পচে নষ্ট হয়ে যাওয়ায় দেনার দায়ে দুশ্চিন্তায় বিষপান করে আত্মঘাতী হলেন এক আলুচাষী। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোকের ছায়া তৈরি হয় পুরাতন মালদার মহিষবাথানি(Mahisbathan) অঞ্চলে। জানা গেছে, আত্মঘাতী আলুচাষীর নাম বিপতি রাজবংশী(Bipati Rajbanshi)। বয়স ৬৩ বছর। বাড়ি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের তেলিপুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বিপতি রাজবংশীর নিজের এক বিঘা জমি রয়েছে। সেই জমি সহ লিজে নেওয়া আর ৪ বিঘা জমিতে তিনি ধারদেনা করে চাষ করেছিলেন। চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলুর চাষ করেছিলেন।

জমির ফসল ঘরে তুলে সমস্ত ধারদেনা পরিশোধ দিয়ে লাভের মুখ দেখার আশায় ছিলেন। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দেয় গত শুক্রবার ও শনিবারের বৃষ্টি। প্রচন্ড বৃষ্টিতে পাঁচ বিঘা জমির সমস্ত আলু জমিতেই পচে নষ্ট হয়ে যায়। তাই আলু নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই তার মাথায় হাত পড়েছিল। চরম দুশ্চিন্তায় ভুগছিলেন।কীভাবে ধারদেনা পরিশোধ দেবেন তা ভেবে কুল কিনারা কিছুই পাচ্ছিলেন না। চরম মানসিক অবসাদে ভুগছিলেন। তাই অবসাদ, দুশ্চিন্তার কারণেই সোমবার রাতে বাড়িতেই জমিতে দেওয়া বিষ খেয়ে তিনি আত্মঘাতী হন বলে খবর। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃত আলু চাষির অসহায় পরিবারের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান প্রতিবেশিরা। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় অপর এক আলু চাষির মৃত্যুর ঘটনা ঘটে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আলু চাষি হরিপদ বাগের।

এর আগে ১২ মার্চ কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিলেন রাখাল আড়ি নামে আরও এক আলু চাষী। সেই ঘটনার ১১ দিনের মধ্যে আবারো পরপর দুই আলু চাষির মৃত্যুর ঘটনা ঘটলো দুই জেলায়। বর্তমানে আলুর দাম কুইন্টাল প্রতি ২০০ থেকে ২২০ টাকা। বস্তার দাম দ্বিগুণ।বস্তা কেনার টাকা ছিল না ওই কৃষকদের কাছে। একে ওকে বলত আলু নেওয়ার জন্য। জিনিস বন্ধক দিয়ে ধার করে বস্তা কিনে মাঠ থেকে আলু তুলে হিমঘরে সংরক্ষণ করতে হয়। মাঠ থেকে আলু তুলতে না পারায় বৃষ্টি হওয়ায় অনেক আলু পচে যায়। যার দরুন চরম লোকসান হয় আলু চাষীদের(Potato Farmer)। দেনার দায়ে সেই ঋণ কিভাবে শোধ করবেন এই চিন্তা থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে কারণ মৃত্যু আর কেউবা কীটনাশককে আত্মহত্যার পথ বেছে নেন।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!