নবরাত্রিতে মা কালরাত্রির পুজো করলে কমবে মানসিক চাপ, জানুন বিধি ও লাভ

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে নবরাত্রি। বুধবার মহা সপ্তমীর দিন দেবী কালরাত্রির পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন কালরাত্রির পুজো করলে মানসিক স্থিতি ও শক্তি বৃদ্ধি পায়। কোন ভক্ত এই দিন পুজো করলে, ভয়, রোগ দুঃখ এবং গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি মিলবে। মা কালরাত্রি, দেবী দুর্গার সপ্তম রূপ। এই পুজোর কিছু আচার অনুষ্ঠান নিয়মকানুন ও মন্ত্র রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেইগুলো কী।

মা কালরাত্রির রূপের দিকে নজর দিলে জানা যায়, মায়ের গায়ের রং কালো। আলু থালু চুল। মায়ের বাহন গাধা। তিন চোখ রয়েছে মায়ের। তাঁর হাতের মধ্যে এক হাতে রয়েছে খর্গ। দ্বিতীয় হাতে রয়েছে বজ্র। একহাতে অভয়া মুদ্রা অন্য হাতে বরমুদ্রা। গলায় রয়েছে মালা। সেখান থেকে অগ্নিশিখা নির্গত হয়। মায়ের ভয়ংকর রূপ হওয়া সত্ত্বেও তাকে শুভ বলেই মনে করা হয়। ভক্তদের মঙ্গল করেন।

মায়ের পুজোর নিয়ম

মায়ের পুজোর জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে রাতের বেলা মায়ের পুজো করতে হয়। পুজোর সময় ওমঃ ঐম হ্রীম ক্লীম চামুণ্ডায় বিচ্ছাই নমঃ মন্ত্রটি সোয়া এক লক্ষ বার জপ করলে ভালো। এই সময়ে দেবীর শক্তি অত্যন্ত উচ্চপর্যায়ে থাকে। মনবাঞ্ছা দ্রুত পূর্ণ হয়। রাতের বেলা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবীকে ১০৮টি লাল চন্দ্রমল্লিকা ফুল দিতে হবে। মায়ের বীজ মন্ত্র এবং ধ্যান মন্ত্র জপ করতে হবে। লালচন্দনের মালা দিয়ে মন্ত্র গুলো জপ করলে অত্যন্ত ভালো হয়। রুদ্রাক্ষের মালা হাতে নিয়েও জপ করা যায়। কর্পূর দিয়ে দেবে কালরাত্রির আরতি করলে বাড়িতে ভালো ফল পাওয়া যায়। দেবীকে কালো তিল দান করুন। অভাবীকে এদিন খাওয়ালে বা দ্রুত চপ্পল পোশাক দান করলে অত্যন্ত ভালো হবে। মা কাল রাত্রিকে পুজোর সময় গুড় নিবেদন করা অত্যন্ত শুভ।

মা কালরাত্রির মন্ত্র

মায়ের বীজ মন্ত্র ওই দেবী কালরাত্রিয়ায় নম:। ধ্যানমন্ত্র হল একবেণী জপকর্ণপুরা নগ্ন খরস্তিতা। লম্বোস্থি কর্ণিকাকর্ণি তৈলব্যক্তশরিণী।

মা কালরাত্রির আরাধনার লাভ

পুরাণ অনুসারে, মা কালরাত্রি হলেন দেবী দুর্গার উগ্র ও শক্তিশালী রূপ। ‘কাল’ মানে সময় বা মৃত্যু, আর ‘রাত্রি’ মানে অন্ধকার।তাঁর আরাধনা শত্রু ও অশুভ শক্তিকে বিনাশ করে। শনি দোষ নিবারণের লাভজনক। নেতিবাচক শক্তি দূর হয়। আধ্যাত্মিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

 

 

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়