যুদ্ধের মধ্যেই ইরানের নিরাপত্তা প্রধানের দায়িত্ব পেলেন মোহাম্মদ বাঘের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই নয়া নিরাপত্তা প্রধান বেছে নিল ইরান। নয়া নিরাপত্তা প্রধানের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বাঘের জোলঘাদর। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ খবর জানানো হয়েছে।

সম্প্রতি ইজরায়েলের বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। তিনিই মূলত আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড ও ইরানি সেনাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছিলেন। তাঁর মৃত্যু ইরান সরকারের কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, ইরানের নয়া নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদরের লড়াইয়ের ময়দানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ইরান-ইরাক যুদ্ধের সময়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ডিভিশন পরিচালনা করেছিলেন। সফল নেতৃত্ব দেওয়ার কারণে তার উত্থান ঘটে। ওই সময় তাকে ইরাকের কুর্দিসহ সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর কয়েক বছরের জন্য বিপ্লবী গার্ডের সেকন্ড-ইন-কমান্ড হয়ে ওঠেন বাঘের জোলঘাদর। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ফলে বাঘের জোলঘাদর নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনির বিশ্বাসভাজন হয়ে উঠেছিলেন। সম্প্রতি তিনি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের দায়িত্ব পান। এই কাউন্সিল ইরানের সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয় এবং দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মধ্যস্থতার কাজ করে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলের সঙ্গে চলতি যুদ্ধে ‘পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এদিন ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের আধিকারিক আলী আবদুল্লাহি আলিয়াবাদি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালানোর ঘোষণা করে বলেছেন, ‘ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের