সুজাপুরে সাপ্লিমেন্টারি তালিকায় ৫২২ জন ভোটারের মধ্যে ৪২৭ জনের নাম বাতিল, এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি ,সুজাপুর: মালদা জেলার সুজাপুরে ভোটার তালিকা নিয়ে বিতর্ক, এক বুথে ৪২৭ নাম বাদ পড়ার অভিযোগ। মালদা জেলার সুজাপুর বিধানসভা(Sujapur Assembly) এলাকার সিলামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, একটি বুথে মোট ৫২২ জন ভোটারের নাম এসআইআর(SIR) প্রক্রিয়ায় বিচারাধীন ছিল। নির্ধারিত শুনানিতে ডাকা হলে সংশ্লিষ্ট ভোটাররা প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেন। কিন্তু পরে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় হঠাৎ করেই ৪২৭ জনের নাম বাদ পড়েছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মের আলী মহালদার (৫০) জানান, তাঁদের পরিবার বংশপরম্পরায় এদেশের বাসিন্দা। তিনি নিজেও ২০০২ সালের আগেই থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন এবং ২০০২ সালের এসআইআর তালিকাতেও তাঁর নাম ছিল। কিন্তু এবারের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ায় তিনি বিস্মিত। তাঁর মতো আরও বহু মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

গ্রামবাসীদের দাবি, একটি বুথে এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া অত্যন্ত উদ্বেগজনক। এতে বহু মানুষের ভোটাধিকার প্রশ্নের মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে।এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা রাজেশ মহালদার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল। দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা, যাতে কোনও ভোটারই ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। যদি এই ৪২২ জনের নাম ভোটার তালিকায় আগামী দিন না স্থান পায় তাহলে ওই এলাকার মানুষ ভোট বয়কটের পাশাপাশি বৃহৎ আন্দোলন করবে বলে হুমকি দিয়েছে।

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক