এই মুহূর্তে

‘ইফতার পার্টিতে যোগ কেন?’ নির্বাচন কমিশনের কোপে সাত জওয়ান

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া অবস্থান নির্বাচন কমিশনের। নির্দেশ দেওয়া হয়েছিল, কোনও ভাবেই যেন কারও বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ না করে কেন্দ্রীয় বাহিনী। এবার সে নির্দেশে গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠল বাংলায় মোতায়েন সাত জওয়ানের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল কমিশন। জানা গিয়েছে, ওই সাত জওয়ান মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত জওয়ানদের সতর্ক করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলে সূত্রের খবর। বিধানসভা নির্বাচনের জন্যে রাজ্যে ইতিমধ্যেই এসে গিয়েছে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে তাঁদের। তেমনই মুর্শিদাবাদেও মোতায়েন রয়েছেন জওয়ানরা। সামনেই গিয়েছে ঈদ। সেই উপলক্ষেই মুর্শিদাবাদের একটি ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন ৭ জওয়ান। সেই অভিযোগ পেয়েই সোজা ব্যবস্থা নেয় কমিশন। আগেই কমিশনের নির্দেশ ছিল যে, ভোটের দায়িত্বে থাকা অবস্থায় জওয়ানরা কোনও সামাজিক অনুষ্ঠানে যেতে পারবেন না, তা নিয়মবিরুদ্ধ। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অভিযুক্তদের মধ্যে দুইজনকে প্যারামিলিটারি বিধি অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। বাকি পাঁচজনকে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সাতজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ডিউটি রত অবস্থায় কোনও রকম আতিথেয়তা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রসঙ্গত, বাংলায় ভোটের অনেক আগেই মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচন কমিশন আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল যে, কর্মরত অবস্থায় যাতে জওয়ানরা কারও বাড়িতে গিয়ে না খাবার খান। কিংবা অন্য কোথাও নিমন্ত্রণ রক্ষা না করেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই ইফতার পার্টিতে গিয়েছিলেন ওই সাত জওয়ান। তাতেই খেসারত দিতে হল তাঁদের। এর আগেও জওয়ানদের রুটমার্চের সময়েও কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, ভোটের কাজে এসে যদি কোনও জওয়ানরা জনসাধারণের কাছ থেকে কোনও সুবিধা নেন, সেই অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার পরেও এই ঘটনা সামনে আসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ