এই মুহূর্তে

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

নিজস্ব প্রতিনিধি, পেট্রাপোল:এস আইআরের চুড়ান্ত তালিকা প্রকাশের পর নিজের নাম সহ পরিবারের বাকিদের নাম বিচারাধীন থাকায় দুশ্চিন্তায় মহিলার ব্রেন স্টোক (Brain Stroke)। দাবি পরিবারের। আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই মহিলা।এসআইআরে (SIR) চূড়ান্ত তালিকায় পরিবারের সকল সদস্যদের নাম বিচারাধীন রয়েছে আর তা দেখার পর থেকেই দুশ্চিন্তায় মানসিক অবসাদে ভুগছিলেন এক মহিলা । দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে (Banga Hospital) ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অবস্থা জটিল। পরিবারের দাবি, পরিবারের নাম বিবেচনাধীন থাকায় তিনি চিন্তাগ্রস্ত হয়ে পরেন । তাঁর ব্রেনস্টোক হয়।

জানা গিয়েছে ,অসুস্থ মহিলার নাম সাবী দাস। বয়স ৪৫ বছর। বাড়ি পেট্রাপোল থানার খলিত পুর এলাকায়।পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই অসুস্থ মহিলার তিন মেয়ে এক ছেলে। সম্প্রতি SIR এর যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে সেখানে এক মেয়ের নাম বাদ। বাকি তিনজনের নাম বিচারাধীন। এই নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। পরিবারের বক্তব্য অসুস্থ মহিলার মায়ের নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকায়।

সেই লিংক প্রশাসনকে জানানোর পরেও তাদের নাম কেন বিচারাধীন তারা নিজেরাই বুঝতে পারছে না। মায়ের অসুস্থর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন মেয়েরা। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সুকান্ত মাহাতো বলেন, বিজেপি এভাবে অবিচার করে সাধারণ মানুষের নাম কাটার চক্রান্ত করছে। আগামী দিন নির্বাচনে বিজেপিকে এর যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি, ১০ লক্ষের নাম বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ