এই মুহূর্তে

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

নিজস্ব প্রতিনিধি ,মালদা: ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে আসছেন অসংখ্য মানুষ। কারণ, মালদা জেলা প্রশাসনিক ভবনের পাশে বাঁশ কাপড় দিয়ে প্যান্ডেল করে ট্রাইবুনালের(Tribunal) ব্যবস্থা করা হলেও, নেই সেখানে কোনো আধিকারিক বা কর্মী। ফাঁকা প্যান্ডেল, ফাঁকা চেয়ার টেবিল আগলাচ্ছেন কিছু পুলিশ কর্মী। যাঁরা নিজেরাও জানেন না, কোনো আধিকারিক বা কর্মী কেন নেই, তাঁরা কখন আসবেন বা আদৌ আসবেন কি না। অথচ ১০০ – ১৫০ কিলোমিটার দূর দূর থেকে মানুষরা আসছেন তীব্র আতঙ্ক আর আশঙ্কা নিয়ে। সারাদিন ধরে অপেক্ষা করেও মেলে নি প্রশাসনিক কোনো আধিকারিক বা কর্মীর দ্যাখা। ট্রাইবুনালের জন্যে আবেদনটাও করতে পারছেন তাঁরা। ফিরে যাচ্ছেন আইনজীবীরাও।

মালদায় সব থেকে বেশি নাম বাতিল হয়েছে সুজাপুর, হরিশ্চন্দ্রপুর, চাঁচলে। এক একজন আইনজীবী ৫ হাজার ৬ হাজার জনের হয়ে ট্রাইবুনালে যাচ্ছেন। মালদায় জেলা প্রশাসনিক ভবনের পাশেই করা হয়েছে ট্রাইবুনালের ব্যবস্থা। কিন্তু সেখানে কয়েকজন পুলিশ কর্মী ছাড়া কারো দেখা নেই।অথচ যাবতীয় পরিকাঠামো আছে। যাঁদের নাম সাপ্লিমেন্টারী তালিকায় ডিলিটেড তাঁরা বা তাঁদের আইনজীবীরা এসে ফিরে যাচ্ছেন। কিছু আইনজীবী এই অবস্থায় কি করবেন জানতে প্রশাসনিক ভবনে ওসি ইলেকসনের(OC Election) কাছে যান। অভিযোগ সেখানে সদুত্তর না মেলায় সেখান থেকে যান নাজির সেকসনে।

অভিযোগ কোথাও কোনো সদুত্তর মেলে নি। কীভাবে ট্রাইবুনালে আবেদন করা হবে তাও স্পষ্ট করা হচ্ছে না। এদিকে সাপ্লিমেন্টারী তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই আবেদন করার নির্দেশ রয়েছে।ইতিমধ্যেই দু’দিন পেরিয়ে গেল। বৃহস্পতিবার আবার রামনবমীর ছুটি। তাহলে কবে হবে, কীভাবে হবে? আদৌ কী শেষপর্যন্ত নাম তোলা সম্ভব হবে এইসব প্রশ্নই আরও ভাবিয়ে তুলছে অসংখ্য ভোটার তালিকায় নাম বাদ যাওয়া মানুষকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি, ১০ লক্ষের নাম বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ