পাটুলিতে মদ্যপানের আসরে গুলিতে মৃত ১, গ্রেফতার অভিযুক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি : রাতের শহরে ফের চলল গুলি। অনুষ্ঠান বাড়িতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো। আড্ডা রীতিমতো রূপ নিয়েছে রক্তাক্ত ঘটনায়। পাটুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাহুল দে নামে এক যুবক। গুরুতর আহত জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক যুবক। মদ্যপানের আসরে এই গুলি চলে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা  হয়েছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে নামে ওই যুবক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে মদ্যপানের আসর বসিয়েছিল কয়েকজন। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ আচমকাই পরপর তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাদে উপস্থিত অন্যরা সেখান থেকে পালিয়ে যান। সেখানেই গুলিবিদ্ধ হন রাহুল ও জিৎ। নদ্যপানের আসরে হাজির থাকা ব্যক্তিরাই রাহুলের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে রাহুলের ভাই ও মা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাহুল দে। কাছেই গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন জিৎ-ও। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাহুল দে-কে মৃত বলে ঘোষণা করেন। আহত জিৎ মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করে পুলিশ। গুলি চলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গুলি চলার পিছনে মূল উদ্দেশ্য কি ছিল গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, ভোটের আবহের মধ্যে এই ধরনের ঘটনায় আতঙ্কে রয়েছেন তাঁরা। এলাকায় একটি নির্মায়মান ফ্ল্যাটে এই ধরনের ঘটনায় আতঙ্ক সৃষ্টি করেছে। 

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি