আইপিএলের দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করল BCCI, দেখে নিন কবে কোন ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শুরুর দু’দিন আগে দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্বিতীয় পর্বে খেলা হবে ৫০টি ম্যাচ। আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হবে মহাযুদ্ধ। ২৪ মে পর্যন্ত দেশের ১২টি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ‘দ্বিতীয় পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, কলকাতা, দিল্লি, আহমেদাবাদ, হায়দরাবাদ, লখনউ, জয়পুর, ধরমশালা, রায়পুর এবং নিউ চণ্ডীগড়ে। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৩ এপ্রিল। দুপুরের ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে রাত সাড়ে সাতটায়। ১৩ এপ্রিল মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। পঞ্জাব কিংস তাদের ঘরের ম্যাচ খেলবে নিউ চণ্ডীগড় এবং ধরমশালায়। তার মধ্যে তিনটি ম্যাচ হবে ধরমশালায়। অন্যদিকে রাজস্থান রয়্যালস প্রথম পর্বে তাদের ঘরের ম্যাচগুলো গুয়াহাটিতে খেললেও পরের দিকে তারা জয়পুরে নিজেদের মাঠে খেলবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের তিনটি ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে এবং দুটি ম্যাচ খেলবে রায়পুরে।

১৪ এপ্রিল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানেদের মুখোমুখি হবে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস। ১৫ এপ্রিল মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস। পরের দিন ১৬ এপ্রিল মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস। ১৭ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে গুজরাত টাইটান্সের বিপক্ষে। ১৮ এপ্রিল দুপুরে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সন্ধেয় সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে