সাইক্লোস্পোরা নামক মারাত্মক রোগে আক্রান্ত হৃতিকের প্রেমিকা, জানুন লক্ষণ ও প্রতিকার

Share:

নিজস্ব প্রতিনিধি:  হাসপাতালে ভর্তি  বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রেমিকা ও গায়িকা সাবা আজাদ সাবা আজাদ। জানা গিয়েছে সাইক্লোস্পোরা কিয়েটানেনসিস পরজীবীর দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিজের একটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে করা একটি পোস্টে সাবা চাঞ্চল্যকর তথ্য শেয়ার করে জানান, তিনি গত ১৪ দিন ধরে সাইক্লোস্পোরা কায়েটানেনসিস নামক একটি বিরল পেটের সংক্রমণের সঙ্গে  লড়াই করছেন।  এই সংক্রমণের কারণে তিনি শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে, ১৪ দিনে তাঁর  প্রায়  ১০  কেজি ওজন কমে গেছে এবং তার হাঁটতেও কষ্ট হচ্ছে।  

সাবা আজাদ, যিনি নিজের ফিটনেসের প্রতি খুব যত্নশীল এবং স্বাস্থ্যকর ভাবে জীবনযাপন করেন। বাইরের ছেড়ে ঘরে তৈরি খাবার খাওয়ার  জন্য পরিচিত। তাঁর এই অসুস্থতার কথা শুনে অনেকেই হতবাক হয়েছেন। হৃতিক রোশন এই কঠিন সময়ে তাঁকে সাহস জোগাচ্ছেন ঠিকই কিন্তু আপনি কি জানেন সাইক্লোস্পোরা কায়েটানেনসিস সংক্রমণে আপনিও আক্রান্ত হতে পারেন। জেনে নিন এই রোগের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে। 

সাইক্লোস্পোরা কায়েটানেনসিস কী?

সাইক্লোস্পোরা কায়েটানেনসিস হলো একটি আণুবীক্ষণিক পরজীবী যা প্রধানত দূষিত খাবার বা জলের মাধ্যমে দেহে প্রবেশ করে। এই সংক্রমণ সাধারণত অস্ত্রকে আক্রান্ত করে এবং পরিপাকতন্ত্রকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে। যেসব এলাকায় স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা দুর্বল, সেখানে এই রোগটি বিশেষভাবে থাবা বসায়। তবে, গায়িকা সাবার ঘটনাটি থেকে এটা স্পষ্ট   যে, সংক্রমণ শুধু বাইরের খাবারের মাধ্যমেই নয়, বরং কখনও কখনও অজান্তেই বাড়ির খাবারের মাধ্যমেও হতে পারে। 

সাইক্লোস্পোরা কায়েটানেনসিসের লক্ষণ

সাইক্লোস্পোরা কায়েটানেনসিস-এর লক্ষণগুলো তাৎক্ষণিকভাবে দেখা যায় না, বরং কয়েক দিন পর প্রকাশ পায় যার মধ্যে রয়েছে… 

১. ক্রমাগত ডায়রিয়া

২. পেটে ব্যথা এবং খিঁচুনি

৩. বমি বমি ভাব  

৪. ক্লান্তি এবং দুর্বলতা

৫. ক্ষুধামন্দ 

৬. ওজন হ্রাস

৭. হালকা জ্বর

৮. জলের অভাব

সংক্রমণ প্রতিরোধ ও সতর্কতা

এই সংক্রমণ এড়ানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত, সেগুলি হল… 

সর্বদা পরিষ্কার, ফোটানো বা ফিল্টার করা জল পান 

ফল ও শাকসবজি ভালোভাবে ধুয়ে খাওয়া 

খাবার সঠিকভাবে রান্না  করা 

বাইরের খাবার খাওয়ার সময় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকা 

ঘনঘন হাত ধোয়ার অভ্যাস  

সাবা আজাদ জানিয়েছেন যে তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং নিজের অভিজ্ঞতাকে সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগিয়েছেন। তিনি বলেন, খাদ্য স্বাস্থ্যবিধিকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক হতে পারে। 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?