বাগদায় বিজেপিতে ভাঙন, মমতাবালার হাত ধরে ৫০ পরিবার যোগ দিল তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলল উত্তর ২৪ পরগনার বাগদায়। বিজেপিতে বড়সড় ভাঙনের ছবি সামনে এসেছে, যেখানে প্রায় ৫০টি পরিবার একযোগে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। শনিবার রাতে বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের ১১১ ও ১১৮ নম্বর পার্ট এলাকা থেকে এই গণযোগদান ঘটে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সামিল হন।

ভোটের মুখে এই ধরনের দলবদলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একসঙ্গে এতগুলি পরিবারের বিজেপি ত্যাগ নিঃসন্দেহে স্থানীয় স্তরে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে বাগদার রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আসতে পারে বলে মত বিশ্লেষকদের।

আরও পড়ুন: মুর্শিদাবাদের রানীনগরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত ২

দলবদলের পর যোগদানকারী লক্ষণ দাস জানিয়েছেন, বিজেপিতে কাজের পরিবেশে তাঁরা সন্তুষ্ট ছিলেন না। রাজ্যের উন্নয়নমূলক কাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, এই যোগদানে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। মমতাবালা ঠাকুর দাবি করেছেন, বিজেপির প্রতি সাধারণ মানুষের অসন্তোষ ক্রমশ বাড়ছে এবং মানুষের অধিকারের প্রশ্নে তারা ব্যর্থ হয়েছে। সেই কারণেই বহু মানুষ তৃণমূলের দিকে ঝুঁকছেন বলে তাঁর মত।

তবে বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, তৃণমূল থেকেও বহু কর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন এবং ভবিষ্যতে আরও যোগদানের সম্ভাবনা রয়েছে। এর আগে ঘাটালেও একই ধরনের ভাঙনের খবর সামনে এসেছিল, যা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি