মুর্শিদাবাদের রানীনগরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আবহে রাজ্যে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি। মুর্শিদাবাদের রানীনগরে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সোহান উজ্জামান পাপ্পু ও বাপন শেখ সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে সতর্ক পুলিশ প্রশাসন। সীমান্ত এলাকায় বেশি করে নজরদারি রাখছে প্রশাসন। বাইরে থেকে ঘুরপথে যাতে বাংলায় অবৈধ অস্ত্র ও টাকা না আসতে পারে, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। কিন্তু তারমধ্যেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পুলিশ। ​

পুলিশ সূত্রে খবর, রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, পুরাতন ডিগ্রি প্রাইমারি স্কুলের কাছে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই রানীনগর থানার একটি বিশেষ পুলিশ দল সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। অভিযুক্তদের ধাওয়া করে দুই যুবককে আটক করে পুলিশ। যুবকের কাছে তল্লাশি চালালে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই তালিকায় রয়েছে, একটি 7mm পিস্তল ও ২ রাউন্ড গুলি। তাদের সঙ্গে আরো কেউ ছিল কিনা, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সবটাই জানার চেষ্টা চলছে।

ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। এর আগেও বেশ কয়েক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের সতর্কতার কারণে তা ধরা পড়েছে। 

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন