তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলছেন তিন জওয়ান, কঠোর ব্যবস্থা কমিশনের

দিন কয়েক আগেই মুর্শিদাবাদে একটি ঈদ পার্টিতে নিমন্ত্রণ খেতে গিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েন ৭ জওয়ান। এবং তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে এসেছে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অশান্তি রুখতে ভোটের আগেই তাঁদের নানা জেলায় মোতায়েন করা হয়েছে। এমনকি কমিশনের তরফ থেকে তাঁদের একাধিক নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু সেই নিয়ম না মেনেই বাংলায় একের পর এক কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন জওয়ানরা। দিন কয়েক আগেই মুর্শিদাবাদে একটি ঈদ পার্টিতে নিমন্ত্রণ খেতে গিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েন ৭ জওয়ান। এবং তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। এরকম ঘটনা বরদাস্ত করা হবেনা বলে জানিয়ে দিয়েছে কমিশন।

এবার তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ানকে। ভিডিওটি ভাইরাল হয়েছে সিউড়ির জেলা তৃণমূল কার্যালয় থেকে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। তবে কমিশন সূত্রের খবর, কর্মরত অবস্থায় ক্যারাম খেলার অভিযোগে তিন জওয়ানকেই সাসপেন্ড করা হয়েছে। দেওয়া হয়েছে বিভাগীয় তদন্তের নির্দেশ। গত ১৫ মার্চ ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। যদিও প্রতিবছরই ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনীর একাংশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এ বছর প্রথম থেকেই কড়া নির্বাচন কমিশন। দিন কয়েক আগে মুর্শিদাবাদে একটি অনুষ্ঠান বাড়িতে খেতে যাওয়ার অপরাধে সাত জওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় কমিশন।

কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, কর্মরত অবস্থায় জওয়ানদের কোনও আতিথেয়তা বা সুবিধা গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপর সাত জওয়ানের মধ্যে দু’জনকে প্যারামিলি টারি হেফাজত দেওয়া হয়, এবং বাকি পাঁচ জনকে রাজ্যের বাইরে পাঠানো হয়। এরপরেও জওয়ানদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠল। এবার তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। ভিডিও নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সিউড়ির বিজেপি নেতাও হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে বীরভূম জেলার তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূল কার্যালয়কে নিরাপদ ভেবে ক্যারাম খেলছেন। এই নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL