‘অধীর-হুমায়ূনের সঙ্গে বিজেপির আঁতাত আছে’, নওদা থেকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নওদা : অধীর চৌধুরী ও হুমায়ূন কবীরের সঙ্গে আঁতাত রয়েছে বিজেপির। মুর্শিদাবাদের নওদা থেকে এইভাবেই সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটিং নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, কংগ্রেস, সিপিএম ও হুমায়ুনকে ভোট দেওয়া মানেই বিজেপিকে সমর্থন করা। যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে, সেই অধীর চৌধুরী-হুমায়ুন কবীরকেও নিরাপত্তা দিচ্ছে। কোন সেটিং চলছে?

অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাহিনা মমতাজ খানের সমর্থনে জনসভা করেন আমতলা হাইস্কুল খেলার মাঠে। সেখান থেকেই কংগ্রেস, সিপিএম ও হুমায়ুনকে একযোগে আক্রমণ করলেন তিনি। তাঁর কথায়, স্বাধীনতার ৭৮ বছর পরেও মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এরজন্য বিজেপি এজেন্টকে কাজে লাগিয়েছে। তাঁরা হলেন অধীর চৌধুরী, হুমায়ূন কবীর। তার সঙ্গে হাত মিলিয়েছেন নির্বাচন কমিশনার। মুর্শিদাবাদে এই তিনজনের বিরুদ্ধে লড়াই সর্বাত্মক করতে হবে। মতপার্থক্যের কোনও জায়গা নেই। এবারের ভোটে ১৪ এলাকাতে ব্যপক ভোটে তৃণমূলকে জেতাতে হবে। নওদায় তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। মুর্শিদাবাদ বহরমপুর থেকে তৃণমূলকে ২২-০ করার ডাক দিয়েছেন তিনি।

তাঁর কথায়, বিভেদ তৈরি করতে অক্সিজেন জোগাচ্ছে বিজেপি। মুর্শিদাবাদের একাধিক বিধানসভা থেকে বিপুল পরিমাণ ভোটারের নাম বিচারাধীনের আওতায় রাখা হয়েছে। বৈধ নথি থাকার পরেও নাম বাদ দেওয়া হয়েছে। কোনও ভোটারাধিকার কাড়তে দেওয়া হবে না। প্রয়োজন হলে ট্রাইবুন্যালে যাব। উন্নয়নের ধারা বজায় রাখা হবে। হুমায়ুন কবীরকে নিশানা করে তিনি বলেছেন, যাঁরা বাবরি মসজিদ ভেঙেছিল, তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন হুমায়ূন কবীর। এদের একটা ভোট দেওয়া মানে, পরোক্ষভাবে বিজেপিকে ভোট দেওয়া। গত ২ মাসে হুমায়ুনের ব্যবহার বদলে গিয়েছে। তাঁর হাবভাব দেখে মানুষ সব বুঝে গিয়েছে। 

 

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’