সন্দেশখালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার মঞ্চে কড়া নজরদারি, একাধিক বার তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: নদীপথ ও স্থলপথে হাজার হাজার কর্মী সমর্থকরা পৌঁছন সন্দেশখালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়।দুপুর সাড়ে তিনটে নাগাদ হেলিকপ্টারে সরবেড়িয়া মাঠে নেমে সোজা মঞ্চে চলে যাবেন অভিষেক।সন্দেশখালির(Sandeshkhali) প্রতিবাদীরা মঞ্চ হাজির রয়েছেন বলে জানা গিয়েছে।উত্তর ২৪ পরগনার জেলায় এই প্রথম সন্দেশখালি সরবেড়িয়া হাইস্কুল মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা অত্যন্ত রাজনৈতিক তাৎপর্য পূর্ণ বলে মনে করছেন সুন্দরবনের মানুষ। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে সন্দেশখালি আন্দোলন রাজ্য সহ গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। বসিরহাট লোকসভা তৃণমূল জিতলেও এই বিধানসভায় প্রায় ৭,১০০ ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। দুবারের বিধায়ক সুকুমার মাহাতোকে(Sukumar Mahato) তৃণমূল প্রার্থী করে নি ।

একেবারে মাটি থেকে উঠে আসা একজন মহিলা গৃহবধূকে অর্থাৎ ঝর্ণা সর্দারকে সন্দেশখালি বিধানসভা নির্বাচনে প্রার্থী করে নারী শক্তির বার্তা দিয়েছে সন্দেশখালির মাটিতে। যেভাবে ভূমিপুত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তাতে বিশেষ করে মহিলা মুখ জেতার ব্যাপারে আশাবাদী ঘাস ফুল শিবির।ইতিমধ্যে সন্দেশখালির রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা পাল্টিয়েছে যাদের হাতে ২৪ সালে ঝাঁটা,লাঠি ছিল তাদের হাতে এখন তৃণমূলের পতাকা ।বহু প্রতিবাদীরা ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন। এমনকি তৃণমূল প্রার্থীকে ভোট প্রচারে তারা দুয়ার দুয়ারে নিয়ে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৬ শে নির্বাচনে কি রেখা তৈরি করে দেন তার জন্য অধীর আগ্রহে বসে আছে উত্তর চব্বিশ পরগনার জেলার সীমান্ত থেকে আসা সুন্দরবনের মানুষ।

প্রসঙ্গত,শনিবার বীরভূমের লাভপুরে(Lavpur) ফুল্লরা মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা সেরে চলে যাওয়ার পরে আগুন লেগে যায়। তাই রবিবার সন্দেশখালির সভা মঞ্চ ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। মঞ্চ সেই নিরাপত্তাটা একেবারে দেখে নেন বারংবার জেলা প্রশাসন। ইতিমধ্যে মঞ্চ ও তার আশেপাশে বিভিন্ন জায়গায় মেটাল ডিরেক্টর, গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ কোন রকম ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটার দিকে কড়া নজর রেখেছে।

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫