পরিযায়ী নেতাদের জামানত জব্দ হবে সন্দেশখালিতে, দাবি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: মুর্শিদাবাদের নওদা থেকে সন্দেশখালিতে প্রচারে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে বিজেপি নেতাদের পরিযায়ী বলে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, আসন্ন নির্বাচনে পরিযায়ী নেতাদের জামানত জব্দ হবে সন্দেশখালিতে। সন্দেশখালি নিয়ে কুৎসা রটানোর চেষ্টা হয়েছিল। বাংলাকে অসম্মান করার চেষ্টা চলছে।

সন্দেশখালি বিজেপি প্রার্থী সনৎ সরদার। তাঁকে নিয়ে অভিষেক বলেন, বিজেপি প্রার্থী থাকেন বসিরহাটে। ১৫ বছরে সন্দেশখালি সঙ্গে কোনও পরিচিতি নেই। বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সে। বিজেপিতে ভদ্রলোক নেই , সবাই চিটিংবাজ। কিন্তু সন্দেশখালির তৃণমূল প্রার্থী মাটির মেয়ে। বিজেপি ধর্মের রাজনীতি করে, তৃণমূল কর্মের রাজনীতি করে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। বাংলাকে অপমান করার চেষ্টা হয়েছে।  আগেও সন্দেশখালি জবাব দিয়েছে এবারও সেটা দেবে। সন্দেশখালি থেকে ৫০ হাজারের বেশি ভোটে তৃণমূলকে জেতানোর কথা বলেছেন অভিষেক। যেখানে বিজেপি, সেখানে অশান্তি ও  উস্কানি।

তাঁর অভিযোগ, রিমোর্ট কন্ট্রোলের বোতাম টিপে আবাস যোজনা, জল জীবন মিশন, সর্বশিক্ষা অভিযান সহ একাধিক প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তৃণমূলের ৫ প্রতিজ্ঞার কথা বলেছেন অভিষেক। প্রতিজ্ঞার মধ্যে রয়েছে, তৃণমূলের প্রথম প্রতীক্ষা আজীবন লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয় প্রতিজ্ঞা সবার বাড়িতে প্রতিশ্রুত জল। তৃতীয় প্রতিজ্ঞা দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প। চতুর্থ প্রতিজ্ঞা বার্ধক্য ভাতা। পঞ্চম প্রতিজ্ঞা সবার মাথার ওপরে পাকা ছাদ। আবাস যোজনার টাকা যতই কেন্দ্র আটকে রাখুক, এই সরকার তা দেবে। তিনি আরও বলেছেন, বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, ভোট দেবেন তৃণমূলে। 

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫