ভোট প্রচারে বেরিয়ে বিড়ি বেঁধে নজর কাড়লেন মানিকচকের তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: বিড়ি বাঁধতে বাঁধতেই ভোট প্রচারে নজর কাড়লেন কবিতা মণ্ডল।এই দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মালদা জেলার মানিকচক বিধানসভা(Manickchak Assembly) কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিবার দক্ষিণ চন্ডিপুর অঞ্চলের পশ্চিম নারায়নপুরে(Pachim Narayanpur) প্রচারে গিয়ে একেবারে মাটির মানুষের সঙ্গে মিশে গেলেন। প্রচারের মাঝেই হঠাৎ করে তিনি স্থানীয় মহিলা বিড়ি শ্রমিকদের পাশে বসে নিজেই বিড়ি বাঁধতে(Making Bidi) শুরু করেন। এই অপ্রত্যাশিত মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।

শুধু বিড়ি বাঁধাই নয়, শ্রমিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। তাদের দৈনন্দিন জীবনযাত্রা, উপার্জনের সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি—সব কিছু মন দিয়ে শোনেন। শ্রমিকরা খোলামেলা ভাবে তাদের কষ্টের কথা তুলে ধরেন তৃণমূল প্রার্থীর কাছে। কবিতা মণ্ডল তাদের আশ্বাস দেন, তিনি নির্বাচিত হলে এই সমস্ত সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবেন এবং বিড়ি শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প আনার চেষ্টা করবেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, এমনভাবে মানুষের সঙ্গে মিশে যাওয়া খুব কম প্রার্থীর মধ্যেই দেখা যায়। বিশেষ করে মহিলারা তার এই উদ্যোগে বেশ খুশি হয়েছেন এবং জানিয়েছেন, তিনি সত্যিই সাধারণ মানুষের কথা ভাবেন।উল্লেখযোগ্যভাবে, All India Trinamool Congress-এর এই প্রার্থী শুরু থেকেই জনসংযোগে জোর দিচ্ছেন। তবে রবিবারের এই বিড়ি বাঁধার ভিডিও তাকে প্রচারের এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। অনেকেই মনে করছেন, এই মানবিক ও সহজ সরল ইমেজ ভোটের ময়দানে বড় ফ্যাক্টর হতে পারে মালদার রাজনীতির আঙিনায়।

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL