মমতা -অভিষেকের জোর প্রচার, তৃণমূলের তৎপরতা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একদিনে একাধিক সভা করছেন তাঁরা। সোমবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি সভা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে দুটি কর্মসূচি।

জানা গিয়েছে, সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতির সমর্থনে। বেলদা স্টেডিয়ামে তিনি জনসভাটি করবেন। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিরাজ খানের সমর্থনে জয় কৃষ্ণপুর নেকরাবাজার গ্রাউন্ডে জনসভা রয়েছে তাঁর। সর্বশেষ জনসভা তিনি করবেন ডেবরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। বালিচক ভজহরি ইনস্টিটিউশনের মাঠে এই সভা রয়েছে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সোমবার দুটি কর্মসূচি রয়েছে। পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রে একটি জনসভা করবেন তিনি। তারপরে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভায় একটি অভ্যন্তরীণ দলীয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্র। ফলে ওই কেন্দ্রে নিজেদের সংগঠনকে মজবুত করতেস রণকৌশল সাজাতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

বাঁকুড়ার রাইপুরে ভোট প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দাবি করেছেন আমরাই জঙ্গলমহলের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করেছি। তাঁর কথায়, এর আগে জঙ্গলমহলে আতঙ্কের পরিবেশ ছিল। এখন জঙ্গলমহলে শান্তি ফিরেছে। তৃণমূল সরকার এসে পরিস্থিতির বদল করেছে। এখন জঙ্গলমহল হাসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি থেকে বিজেপিকে পরিযায়ী বলে কটাক্ষ করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে পরিযায়ী নেতাদের জামানত জব্দ হবে সন্দেশখালিতে। সন্দেশখালি নিয়ে কুৎসা রটানোর চেষ্টা হয়েছিল। বাংলাকে অসম্মান করার চেষ্টা চলছে। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য