গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত! রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।অন্যদিকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমলেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

বুধবার থেকে ধীরে ধীরে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে কলকাতায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস।এদিকে সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে।

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার