আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে সোনার পদক জিতে ঘরে ফিরল বসিরহাট মহাকুমার তিন কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে সোনার পদক জিতে ঘরে ফিরল বসিরহাট মহাকুমার তিন কন্যা। নেপালের কাঠমাণ্ডুতে আয়োজিত আন্তর্জাতিক ডান্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করে এলাকায় খুশির জোয়ার বইয়ে দিল স্নিগ্ধা গাইন, আরোহী মণ্ডল এবং স্নেহা রায়রা। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। ওয়েস্টার্ন-সহ নাচের একাধিক বিভাগে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় বসিরহাটের এই তিন প্রতিভাবান কন্যা।

সোনাজয়ী নৃত্যশিল্পীদের মধ্যে তেতুলিয়ার হঠাৎগঞ্জের বাসিন্দা স্নিগ্ধা গাইন এবং বাদুড়িয়ার বাসিন্দা আরোহী মণ্ডল ও স্নেহা রায় রয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তাঁদের এই সাফল্যে গর্বিত পরিবার, আত্মীয় থেকে গোটা এলাকা। নেপাল থেকে সোনার পদক নিয়ে ফেরার পর তিন কন্যাকে বরণ করে নিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়। বর্ণাঢ্য র‍্যালি, ফুলের মালা ও উচ্ছ্বাসে তাঁদের সংবর্ধনা জানান স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ করতালি দিয়ে অভিনন্দন জানান এই কৃতী সন্তানদের। তাঁদের এই সাফল্যে আনন্দে মেতে উঠেছে গোটা এলাকা।

তিন নৃত্যশিল্পীর প্রশিক্ষক প্রীতম অধিকারী জানিয়েছেন, তিনি নিজে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স ২০২১’-এর ফাইনালিস্ট ছিলেন। যদিও আন্তর্জাতিক স্তরে পারফর্ম করার সুযোগ তাঁর হয়নি, তবে তাঁর ছাত্রীরা সেই স্বপ্ন পূরণ করেছেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্সের সুযোগ পাইনি, কিন্তু আমার ছাত্রীরা দেশের জন্য সোনা জিতে এনেছে। একজন শিক্ষক হিসেবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।” আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য শুধু বসিরহাট মহাকুমার গর্বই নয়, ভবিষ্যতে আরও বহু প্রতিভাবান নৃত্যশিল্পীকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন স্থানীয়রা।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার