তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও বিপাকে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস! তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে এবার তদন্তে নামছে ইডি। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। মামলাটি বিধাননগর উত্তর থানার হাত থেকে নিতে ইতিমধ্যেই আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির সদর দফতরেও বিষয়টি নিয়ে একটি চিঠি দিয়েছে কলকাতার ইডির আধিকারিকরা। এখন দিল্লির গ্রিন সিগন্যাল পেলে ময়দানে নামবে ইডি। আর তেমনটা হলে আরও চাপ বাড়বে তৃণমূল কংগ্রেসের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 

আরও পডুন: দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

বিধাননগর উত্তর থানার এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের তিনটি অ্যাকাউন্টকে নিয়ে বিতর্কের সূত্রপাত। ওই অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করতে কিছুদিন আগেই চিঠি দেন অরূপ বিশ্বাস। সেই সময়ে তিনি তৃণমূলের কোষাধ্যক্ষের পদে ছিলেন। অরূপের চিঠির পরেই একই দাবিতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বিদ্রোহী ব্লকের ১০ জন বিধায়ক বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছিলেন। চিঠি দিয়ে ওই তিনটি অ্যাকাউন্ট বন্ধ বা ফ্রিজের আর্জি জানিয়েছিলেন ১০ বিদ্রোহী তৃণমূল বিধায়ক। তাঁদের দাবি ছিল, কাটমানি ও দুর্নীতির টাকা ঢুকেছে ওই অ্যাকাউন্টগুলিতে। তাই তদন্তের প্রয়োজন রয়েছে। বিদ্রোহী বিধায়কদের এই চিঠি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলি ‘ফ্রিজ’ হয়ে যায়।

এবার সেই ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির তদন্তে নামতে চলেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চাইছে তিনটি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকার উৎস কী? কাদের মাধ্যমে এই টাকা ঢুকেছে ব্য়াঙ্ক অ্যাকাউন্টে? কাটমানি রয়েছে কিনা, কালো টাকা সাদা করা হয়েছে কিনা এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। আদালতের তরফে সেই মামলাটি গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই হবে শুনানি। 

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…