দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের প্রেমে পড়েছেন আইপিএলের ক্রিকেট দল সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারান।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের প্রেম-বিয়ে, কখনই আড়ালে থাকে না, খবর ঝড়ের বেগে ভাইরাল হয়। কয়েক বছর ধরেই খবরে রয়েছে, কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনকে বিয়ে করতে চলেছেন আইপিএলের ক্রিকেট দল সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারান। যদিও তাঁরা প্রেম-বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানা যায়, কাব্যার বাবার পছন্দ অনিরুদ্ধ রবিচন্দ্রনকে। বিদেশের মাটিতে তাঁদের একসঙ্গে হাত ধরে হাঁটতেও দেখা গিয়েছিল একবার। কিন্তু এই বিষয়ে কখনই মুখ খোলেননি তারকা জুটি।

এবার শোনা যাচ্ছে, তাঁদের নাকি বিয়ে পাকা হয়ে গিয়েছে! এবার তাঁদের বিয়ের বিষয়ে বড় আপডেট দিলেন গায়কের সঙ্গীত পরিচালক মামা ওয়াই জি মহেন্দ্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেন্দ্র অনিরুদ্ধ-কাব্যার বিয়ের বিস্তারিত বিবরণ দিয়েছেন, যা এই চলমান গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। ভক্তরা মনে করছেন, অনিরুদ্ধের কায়দা করে তাঁদের বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন। সাক্ষাৎকারে নিজের ভাগ্নে অনিরুদ্ধকে নিয়ে মহেন্দ্র বলেছেন, ‘ও খুব নরম মনের ছেলে। এই মুহূর্তে আমি ওঁকে অভিনন্দন জানাতে চাই। ওর বিয়ে হতে চলেছে। পারিবারিক সূত্রেই আমি ওর বিয়ের খবরটি জেনেছি।’

একই সাক্ষাৎকারে মহেন্দ্র কাব্যা মারানের প্রশংসা করে আরও বলেন, ‘ওই মেয়েটি আর দশটা সাধারণ মেয়ের মতো নয়। এত বড় একটি দল (SRH) সামলানোর ক্ষমতা ওর আছে। সে তার বাবার ব্যবসায়িক জিন পেয়েছে। অনিরুদ্ধ আর ওর জুটি খুব ভাল। ওদের দুজনেরই একসঙ্গে সংগীতের জগতে পা রাখা উচিত ছিল।’ যদিও তিনি বিয়ের তারিখ বা স্থান প্রকাশ করেননি। কিন্তু তাও তাঁর কথোপকথন অনিরুদ্ধ-কাব্যার বিয়ের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। এর আগে ২০২৫ সালের জুন মাসে, কাব্যা ও অনিরুদ্ধ একটি রেডিট পোস্টের কারণে শিরোনামে হয়েছিলেন, যেখানে দাবি করা হয়েছিল, তারা বিয়ের পরিকল্পনা করছেন। এক বছরেরও বেশি সময় সম্পর্কে রয়েছেন। সঙ্গীত পরিচালকের কাকা রজনীকান্ত, কাব্যার বাবা কালানিথি মারানের সঙ্গে দেখা করে তাঁদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাবেন। তবে এই বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। তবে এখনও মহেন্দ্রর মন্তব্যের কোনও উত্তর দেননি কাব্যা ও অনিরুদ্ধ কেউই।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার