‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ফ্যাক্টর নন, হুগলির মানুষ আমাকে দেখেই ভোট দিয়েছে’, এমনই দাবি করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের যোগ দেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হুগলি থেকে লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছিল ঘাসফুল শিবির। বিপুল ব্য়বধানে জায়ান্ট কিলার লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েও দিয়েছিলেন রচনা। তার ঠিক দুবছরের মাথাতে বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল হারতেই ভোলবদল হয়েছে তাঁর। কিছুদিন আগেই মমতার হাত ছেড়ে অখ্যাত এনসিপিআই-তে যোগ দিয়েছেন রচনা। আর তাঁর এই দলবদল নিয়ে লাগাতার আক্রমণ শানাচ্ছেন মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারই এবার পাল্টা দিতে গিয়ে কার্যত মমতাকেই অস্বীকার করলেন হুগলির সাংসদ। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রচনা বলেন, ‘শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছি এটা বলা ভুল। উনি কোনও ফ্যাক্টর নন। মানুষ আমাকে দেখে ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তারকা প্রার্থীদের প্রয়োজন ছিল। তাই উনি আমাকে দলে নিয়েছিলেন। হুগলিতে কোনও কলাগাছকে দাঁড় করিয়ে জেতাতে পারতেন মমতা? আমি ছিলাম বলেই তো জিতল। আমার মুখের উপরেই ভরসা করেছে হুগলির মানুষ।’

আরও পডুন: ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

রচনা শিবির বদলের পর থেকেই কালীঘাট তৃণমূলের তরফে তাঁর বিরুদ্ধে লাগাতার আক্রমণ করা হচ্ছে। কুুণাল-কল্যাণদের দাবি, মমতার ছবি সরিয়ে নিলে রচনার কোনও দাম নেই। সেই সব আক্রমণের জবাব দিতেই মুখ খুলেছেন হুগলির সাংসদ। গতকাল, শনিবার চুঁচুড়া থেকে রচনার বিরুদ্ধে তোপ দেগেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রচনা হুগলির ভূগোল জানেন না, এমনটাই বলেছিলেন শ্রীরামপুরের সাংসদ। যার পাল্টা দিতে গিয়ে রচনা বলেছেন, ‘উনি নিজের সংসদীয় এলাকা ভাল করে চেনেন? নিজের ছেলেকেই তো ভোটে জেতাতে পারলেন না। তার উপর চুঁচুড়াতে গিয়ে মাতব্বরি করছিলেন। ওনার আর অসিত মজুমদারের জন্যই চুঁচুড়া আজকে হারল তৃণমূল। নেত্রীকে বারবার বলেছিলাম এদের ঢুকতে দেবেন না চুঁচুড়াতে। কেউ আমার কথা শোনেনি।’ একই সঙ্গে তৃণমূলে যোগ দেওয়া তাঁর ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন রচনা। তিনি বলেছেন, ‘তৃণমূলের এত চুরি, দুর্নীতি, আগে জানলে যোগ দিতাম না। গত ১৫ বছর ধরে সমস্ত চুরি ধামাচাপা দিয়ে রেখেছিল তৃণমূল। এখন সব বের হচ্ছে। তৃণমূলে বিভিন্ন ধরণের চোর রয়েছে।’

রচনার এই মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল নেতা অসিত মজুমদার। তিনি জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া ওর কাউন্সিলর হওয়ার ক্ষমতা নেই। আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কথা বলুক। চুঁচুড়া নিয়ে কথা বলছে, সপ্তগ্রাম, বলাগড়ে কেন হারল? এর উত্তর দিক।’

আইসিসি র‍্যাঙ্কিংয়ে কমল ভারতীয়দের দাপট, জায়গা হারালেন গিল-বুমরাহ

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?