বিহার,উত্তরপ্রদেশের বাসিন্দারা রাতারাতি রাজ্যের ভোটার হচ্ছেন, অভিযোগ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের নির্বাচন কমিশনের দফতর সহ জোড়াসাঁকো ,শ্যামপুকুর চৌরঙ্গী, পূর্ব মেদিনীপুর জেলার এগরা এবং বিভিন্ন কমিশনের অফিসে সবমিলিয়ে প্রায় ৩০ হাজার ফর্ম-৬ জমা পড়েছে। এই অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay)। রাজ্যের সিইওর সঙ্গে সোমবার রাতে দেখা করে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন এই ফর্ম সিক্সে তাদের নাম যুক্ত করা হচ্ছে, যারা কেউ এই রাজ্যের ভোটার নয়। তারা কেউ বিহার অথবা উত্তরপ্রদেশের বাসিন্দা। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিইও(CEO) অফিসের ক্লোজ সার্কিট ক্যামেরার (CCTV)ফুটেজ রিলিজ করার দাবি জানানো হয়েছে। অভিষেক অভিযোগ করেন যে যাদের নাম বাদ গেছে তারা যে আবেদন করছে সেই আবেদন সরাসরি ট্রাইব্যুনালে যাবে। সেটি সিইও অফিসে জমা পরবে না। কিন্তু সেই অবৈধ কাজ হচ্ছে। ভোট চুরি হচ্ছে ভোটার লিস্টে। ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় দাবি অভিষেকের।

৬-৭ ঘণ্টার মধ্যে ৩০ হাজার ফর্ম ৬(From -6) জমা পড়েছে ।বিহার উত্তরপ্রদেশের মানুষের নাম তোলা হচ্ছে। যারা বিহারে থাকেন, যারা শেষ নির্বাচনে বিহারে ভোট দিয়েছেন, তাদের নাম জোর জবরদস্তি করে এই রাজ্যের ভোটার তালিকায় তোলা হচ্ছে, অভিযোগ অভিষেকের। এর আগে গত জানুয়ারি মাসে বাঁকুড়া জেলার তালডাংরাতে একটি গাড়িতে ফর্ম সেভেন(Form -7) কয়েক হাজার ধরা পড়েছিল। সেই কথা উল্লেখ করে অভিষেক বলেন যে ,এলাকার মানুষের নাম ও সই জাল করে ওই ফর্ম ৭ পূরণ করে পাচার করছিলেন বিজেপি নেতারা। তারা পরে ধরাও পড়েছিলেন। আজ পর্যন্ত ৩৯৫ জন অফিসার বাংলা থেকে বদলি হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন তামিলনাড়ু ও অসম থেকে কতজন অফিসার বদল হয়েছে? তাঁর সরাসরি অভিযোগ নির্বাচন কমিশন ভোটার লিস্টে চুরি করছে। বাংলার ডমোগ্রাফি বিজেপি চেঞ্জ করছে। অমিত মাল্যব সিইও’র ওপর চাপ সৃষ্টি করে এই ফর্ম ৬ জোর করে জমা করাচ্ছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে নির্বাচন কমিশন এই অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে নামগুলি সাপ্লিমেন্টারি লিস্টে বাদ গেছে তার জন্য যারা আবেদন জানাচ্ছেন সেই আবেদন সরাসরি ট্রাইবুনাল দায়িত্বে থাকা বিচারপতিদের কাছে যাবে ।

কিন্তু সেই ফর্ম জমা হচ্ছে নির্বাচন কমিশনের অফিসে। এদিন সিইও দফতরে প্রবেশ করার আগে বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এক্স পোস্টে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তুলে ধরা হয়, ‘‌আমরা বর্তমানে যা প্রত্যক্ষ করছি, তা অত্যন্ত উদ্বেগজনক। বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টার ক্রমবর্ধমান লক্ষণ দেখা যাচ্ছে—যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপি। আর নির্বাচন কমিশন যেন এই বিষয়ে চোখ ফিরিয়ে রেখেছে।’‌এদিকে প্রচার সেরে পুরুলিয়ার বাগমুন্ডি থেকে বেরিয়ে পড়েন ডায়মন্ডহারবারের সাংসদ।সোমবার সন্ধ্যায় সেখান থেকে ফিরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও অফিসে প্রবেশের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌মানুষের অধিকার রয়েছে—তাদের ভোটের কী হচ্ছে, তা জানার। এটি কোনও তুচ্ছ বিষয় নয়। বরং এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একেবারে মূল মর্মের সঙ্গে জড়িত। ফর্ম–৬ দিয়ে বহিরাগতদের নাম ঢোকানো হয়েছে।

যা সিইও’‌র অফিসে জমা হয়ে রয়েছে। ওদের চুরি ধরা পড়ে গিয়েছে। সেই ভিডিও এসে গিয়েছে। এভাবেই ওরা দিল্লি, বিহার, মহারাষ্ট্র জিতেছে।’‌অন্যদিকে, এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক বিষয়গুলিকে সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। আর অভিষেকের অভিযোগ, ‘‌আমরা বেশ কয়েকটি জেলা থেকে নির্ভরযোগ্য রিপোর্ট পাচ্ছি যে, বিপুল সংখ্যক ‘ফর্ম ৬’ (নতুন ভোটার) আবেদন অত্যন্ত সন্দেহজনকভাবে জমা দেওয়া হচ্ছে। এগুলি কোনও সাধারণ বা রুটিন সংযোজন নয়। এই বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে, এই তালিকাভুক্ত নামগুলির অনেকের সঙ্গেই এমন সব ব্যক্তির যোগসূত্র থাকতে পারে, যাঁদের বাংলার সঙ্গে আদতে কোনও সম্পর্কই নেই—এমন মানুষ যাঁরা এখানে বসবাস করেন না, এখানে কাজ করেন না এবং এই রাজ্যের সঙ্গে যাঁদের কোনও যোগ নেই।’‌এছাড়া এই আবহে ট্রাইবুনাল বসবে কলকাতার দক্ষিণ শহরতলির জোকা এলাকায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে। এখনও পর্যন্ত মোট ৪০ লক্ষ বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। প্রথম তিনটি তালিকাতেই অন্তত ২৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ হয়েছে। আর ৪০ লক্ষের মধ্যে ১৮ লক্ষ ভোটার অযোগ্য বলে বাদ গিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অভিষেকের দাবি, ‘‌একটু সময় নিয়ে এটি দেখুন। প্রশ্ন করুন। কারণ, এটি শুধু রাজনীতি নিয়ে নয়—এটি আমাদের ভোটের পবিত্রতা রক্ষার বিষয়। এই সেই ধরনের ‘পরিবর্তন’, যা বিজেপি বাংলার ওপর চাপিয়ে দিতে চাইছে। নির্বাচন কমিশনকে অবশ্যই এর জবাব দিতে হবে।’‌

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ