চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিক্ষকের বদলি আটকাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধান শিক্ষককে গোব্যাক স্লোগান পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: প্রিয় শিক্ষকের বদলি রুখতে ক্লাসরুম ছেড়ে পথে নামল খুদে পড়ুয়ারা। তাদের সঙ্গী হল অভিভাবকরাও। শুধু তাই নয়, স্কুল পরিদর্শকের কার্যালয়ের সামনে পৌঁছে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভও দেখাল। খুদে পড়ুয়াদের এমন বিক্ষোভ দেখে স্তম্ভিত হয়ে পড়েন স্কুল পরিদর্শকের কার্যালয়ের আধিকারিকরাও। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট ধলতি এফপি প্রাইমারি স্কুলের ইংরেজির শিক্ষক কৌশিক বিশ্বাসকে বদলি করা হচ্ছে এই খবর জানতে পেয়ে ছাত্রছাত্রী-অভিভাবকরা সোমবার (৩০ মার্চ) স্কুল পরিদর্শকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা শ্লোগান দিতে থাকে, ‘ইংরেজির শিক্ষক কৌশিক বিশ্বাসকে রাখতে হবে, প্রধান শিক্ষককে আমরা স্কুলে চাইনা।’ ক্লাসরুম ছেড়ে রাজপথে নামার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেশ কয়েকজন খুদে পড়ুয়া অভিযোগের সুরে বলেছে, ‘প্রধান শিক্ষক আমাদের সাথে ভাল ব্যবহার করেন না। আমরা প্রধান শিক্ষককে চাই না। ইংরেজির শিক্ষক কৌশিক বিশ্বাস আমাদের ভাল করে লেখাপড়া শেখায়।’

একই কথা শোনা গিয়েছে অবিভাবকদের কণ্ঠেও। একাধিক অভিভাবক বলেন, ‘আমরা প্রধান শিক্ষককে চাই না। ইংরেজির শিক্ষক কৌশিক বিশ্বাস থাকুন। প্রধান শিক্ষক ভাল করে বাচ্চাদের পঠন-পাঠন শেখান না। কৌশিকবাবু উদ্যোগ নিয়ে  স্কুলে পড়াশোনার মান অনেক উন্নত করেছেন।’ উল্লেখ্য  বসিরহাট ধলতি এফপি প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন হয়। পড়ুয়ার সংখ্যা সাড়ে তিনশ জন। অশিক্ষক-শিক্ষক মিলে পাঁচজন রয়েছেন।’

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ