রাজস্থান রয়্যালসের কাছে শোচনীয় হার ধোনি বিহীন চেন্নাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাডেজা এবং সুরেশ রায়নাকে ছাড়া এই প্রথম খেলতে নেমেছে সিএসকে। আইপিএলের ইতিহাসে এই ঘটনা প্রথমবার। স্বাভাবিক ভাবেই সেই প্রভাব পড়েছে ২২ গজের ময়দানে। মহেন্দ্র সিংহ ধোনি বিহীন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডারের কঙ্কালসার চেহারাটা প্রথম ম্যাচেই ফুটে  ওঠে । প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যান রুতুরাজ গায়কোয়াড়রা। সেই রান তাড়া করতে নেমে অনায়াসে রাজস্থান রয়্যালস জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মাত্র  ১২.১ ওভারে ১২৮ রান করে রাজস্থান রয়্যালস। 

রান তাড়া করতে নেমে এদিন রাজস্থান রয়্যালসের ডিসি জুরেল ৯ বলে ১৮ রান করে আউট হন। তাঁকে বোল্ড করেন কাম্বোজ। বৈভব সূর্যবংশী মাত্র ১৭ বলে করেন ৫২ রান। জসওয়াল ৩৬ বলে ৩৮ রান ও পরাগ ১১ বলে ১৪ রান করে অপরাজিত রয়েছেন। সোমবার ফের একবার দেখা গিয়েছে বৈভব সূর্যবংশীর দাপট। 

আরও পড়ুন: মুখ থুবড়ে পড়লেন সঞ্জু স্যামসন-রুতুরাজরা, ১২৭ রানেই থামল চেন্নাই 

সোমবার (৩০ মার্চ) আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লেন সঞ্জু স্যামসন-রুতুরাজ গায়কোয়াড়রা। জেমি ওভারটন রুখে না দাঁড়ালে চরম লজ্জায় পড়তে হতো চেন্নাই সুপার কিংসকে। বর্ষাপাড়া স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা সঞ্জু স্যামসন এদিন ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন রাজস্থানের প্রাক্তন অধিনায়ক। আউটের আগে করে যান মাত্র সাত রান। সঞ্জুর আউটের ধাক্কা সামলে ওঠার আগে জোফ্রা আর্চারের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। পরের বলেই শূন্য রানে আউট হন আয়ুষ মাত্রে। চার নম্বরে নেমে মাত্র ২ রান করে ফেরেন ম্যাথু শর্ট। হাত খুলে মারতে শুরু করা সরফরাজ খানকে (১৭) লেগ বিফোরের ফাঁদে ফেলেন চেন্নাইয়ের প্রাক্তন তারকা রবীন্দ্র জাদেজা। ওই ওভারের শেষ বলে ফিরে যান শিবম দুবেও (৬)। ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চেন্নাই।

সপ্তম উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিলেন কার্তিক শর্মা ও জেমি ওভারটন। ১১তম ওভারে কার্তিককে (১৮) ফিরিয়ে ২০ রানের জুটি ভাঙেন ব্রিজেশ শর্মা। এর পরেই ব্যাট হাতে একা কুম্ভ হয়ে উঠে লড়াই শুরু করেন ওভারটন। কিন্তু সতীর্থদের কাছ থেকে কোনও সহযোগিতা পাননি তিনি। নূর আমেদকে (১) ফেরান জোফ্রা আর্চার। ম্যাট হেনরিকে (৫) নিজের বলেই ক্যাচ ধরে সাজঘরের পথ দেখান রবি বিষ্ণোই। আদৌ চেন্না্ই ১০০ রানের গণ্ডি পার করতে পারবে কিনা, তা নিয়ে যখন জোরদার চর্চা শুরু হয়, তখনই অংশুল কম্বোজকে নিয়ে শেষ উইকেটে প্রতিরোধ গড়েন ওভারটন। শেষ পর্যন্ত শেষ ওভারের চুর্থ বলে রান নিতে গিয়ে আউট হয়ে যান ওভারটন (৩৫ বলে ৪২)। ফলে ১২৭ রানেই গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। অংশুল ৭ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নিয়েছেন।

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ