সপ্তাহের মাঝেই ঝড়বৃষ্টির ভ্রুকুটি, রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। চলতি সপ্তাহেই আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। ঝড়ের সঙ্গে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মালদহ-সহ অন্যান্য জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে দক্ষিণবঙ্গেও দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তবে বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে কলকাতায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। ফলে এপ্রিলের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর