সোনমার্গ-পহেলগাঁও নয়, পর্যটকদের নতুন আকর্ষণ এখন কাশ্মীরের গ্রামের সর্ষে ক্ষেত

Share:

নিজস্ব প্রতিনিধি: বরফে মোড়া উপত্যকা, শান্ত ডাললেকের শিকারা ভ্রমণ। কাশ্মীর মানেই যেন এই ছবিগুলোই চোখে ভাসে। কিন্তু বসন্তের শেষে সেই পরিচিত ছবিতে যুক্ত হয়েছে নতুন এক রঙ! ঝলমলে হলুদ সর্ষে ফুলের বাহার, যা এখন পর্যটকদের নতুন করে মুগ্ধ করছে। বসন্তের আগমনে কাশ্মীরের রূপ যেন নতুন মাত্রা পেয়েছে। বরফে ঢাকা পাহাড়ের পাশে বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে উঠেছে সর্ষে ফুল, যা উপত্যকার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। এই অনন্য দৃশ্য দেখতে এখন ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের পর্যটকরা। 

শ্রীনগরের উপকণ্ঠে বদগাঁও, পুলওয়ামা থেকে বারামুল্লা প্রায় সর্বত্রই চোখে পড়ছে হলুদ ফুলে ঢাকা ক্ষেত। অনেক পর্যটক গাড়ি থামিয়ে সেই দৃশ্য উপভোগ করছেন, ছবি তুলছেন এবং সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন এই অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গ থেকে আসা পর্যটক প্রণব মেহতা জানান, কাশ্মীরের বসন্ত একেবারেই অন্যরকম অনুভূতি দেয়। তাঁর কথায়, সর্ষে ফুলের এই সৌন্দর্য যেন ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে। ট্রাভেল এজেন্ট ফারাহ রশিদের মতে, বর্তমানে অনেক পর্যটকই শহরের বাইরে গ্রামীণ কাশ্মীর দেখতে আগ্রহী হচ্ছেন, যার অন্যতম কারণ এই সরষে ক্ষেত।

আরও পড়ুন: সপ্তাহের মাঝেই ঝড়বৃষ্টির ভ্রুকুটি, রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস

স্থানীয় বাসিন্দারাও এই পরিবর্তনে খুশি। অনন্তনাগের কৃষক আবদুল রশিদ বলেন, আগে পর্যটকরা শুধুমাত্র জনপ্রিয় জায়গায় যেতেন, কিন্তু এখন গ্রামেও থামছেন, সময় কাটাচ্ছেন। এর ফলে স্থানীয় অর্থনীতিও চাঙা হচ্ছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পর্যটকদের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। তবে এবার বসন্তের এই রঙিন দৃশ্য সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে দিচ্ছে। অনেক পরিবার ইতিমধ্যেই হোম-স্টে পরিষেবা শুরু করেছেন, যা পর্যটকদের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠছে।

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ