‘তৃণমূল এখন সমুদ্র, কেউ কিছু করতে পারবে না’, চন্দ্রকোনা থেকে হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর কিছুটা সময় নিয়ে জোর কদমে প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারের ময়দানে ঝড় তুলেছেন তৃণমূল সুপ্রিমো।  ভোট যত এগিয়ে আসছে ততই বিরোধীদের উপর বাড়াচ্ছেন আক্রমণের ঝাঁঝ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় দলীয় প্রার্থী সূর্য্যকান্ত দোলইয়ের সমর্থনে সভামঞ্চ থেকে  বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃণমূল এখন সমুদ্র, কিছু করতে পারবে না’।   

চন্দ্রকোনার সভা থেকে বিজেপিকে কটাক্ষ  করেন,  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, বিজেপির কথা ভোটারদের নাম কাটা হচ্ছে। মহিলা, সংখ্যালঘু, তপসিলিদের নাম বাদ দেওয়া হচ্ছে। আলু নিয়ে রাজনীতি না করার বার্তা দিলেন তিনি। বলেছেন, বিজেপি নেতারা যারা ব্যবসা করছেন করুন, কিন্তু গরিবদের পেটে লাথি মারবেন না। আলু নিয়ে রাজনীতি নয়। আলুচাষীরা ক্ষতিপূরণ চাইলে তৃণমূল দেবে। তৃণমূলকে ভোট দেওয়ার কথা বললেন তিনি। বিজেপির কথায় দুনিয়া চলছে। তৃণমূলনেত্রী বললেন, প্রার্থী কে হয়েছে ভুলে যান। ২৯৪ কেন্দ্রে তিনি নিজেই প্রার্থী। বিজেপির কথায়, বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে লোক এনে নাম ঢোকানো হচ্ছে। সোমবার ৩০ হাজার নাম জমা পড়েছে কমিশনে। তাঁরা কেউ বাংলার ভোটার নয়। বাংলার মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে। গণতন্ত্র কেড়ে নেওয়ার কাজ চলছে। এসআইআর মানে সর্বনাশ। বিজেপির কথায় নাম কাটা হচ্ছে বলে ফের সোচ্চার হয়েছেন তিনি। তাঁর কথায়, তৃণমূল এখন সমুদ্র। কেউ কিছু করতে পারবে না। বাংলাকে তুলে দিতে চায় বিজেপি। 

আরও পড়ুন: ‘উন্নয়ন নিয়ে আমায় জ্ঞান দেবেন না ‘, চন্দ্রকোনার সভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার

অন্যদিকে  প্রচারমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন,  উন্নয়ন কীভাবে করতে হবে, তা নিয়ে জ্ঞান দিতে হবে না।   চন্দ্রকোনায় একাধিক কাজ হয়েছে। কয়েকটি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনা বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী করেছে সূর্যকান্ত দোলইকে। এদিন তাঁর সমর্থনেই সভা করলেন মুখ্যমন্ত্রী। সকলকে কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছেন তিনি। চাষীদের শস্য বিমা রয়েছে, ৩০ শতাংশ কোল্ড স্টো রেজ করে দেওয়া হয়েছে। কোনও কোনও বিজেপি নেতা চক্রান্ত করছেন বলেও অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও