টলিপাড়ায় যেন মৃত্যুমিছিল! অকালেই চলে গেলেন ছোটপর্দার আরও এক অভিনেতা

আবারও এক অভিনেতার মৃত্যুর খবর সামনে এসেছে। না ফেরার দেশে পাড়ি দিলেন ছোট পর্দার অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক শোকের ছায়া। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতে টলিপাড়ায় আবারও দুঃসংবাদ। আবারও এক অভিনেতার মৃত্যুর খবর সামনে এসেছে। না ফেরার দেশে পাড়ি দিলেন ছোট পর্দার অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, কার্ডিয়াক অ্যারেস্টে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। প্রণবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা। ‘তেঁতুল পাতা’, ‘ভগবান দাস’ নামক আরও বেশ কয়েকটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এছাড়া জনপ্রিয় ধারাবাহিক ‘নেতাজি’-তেও নজর কেড়েছিল তাঁর অভিনয়। তবে প্রণবের ঘনিষ্ঠ সূত্রের খবর, ভাল ভাল ধারাবাহিকে কাজ করার পরেও অনেকদিন ধরে বাড়িতে বসেছিলেন তিনি।

কোনও কাজের সুযোগ পাচ্ছিলেন না তিনি। কাজের জন্যে ইন্ডাস্ট্রির অনেক কে বলেও কোনও সুরাহা হয়নি অভিনেতার। নিয়মিত কাজ না পাওয়ার কারণেই তিনি মানসিক চাপে ভুগছিলেন বলেও শোনা গিয়েছে। তবে অভিনেতার মৃত্যুর বিষয়ে এখনও তাঁর পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। প্রণবের অকাল মৃত্যুতে ফের টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেত্রী অলকানন্দা গুহ প্রণবের মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার’ এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকি, কারণ অভিনয় তুমি খুব ভালই করতে দাদা॥ বলেছিলাম আমার আরও অনেক কাজ করবে তুমি॥ কিন্তু এটা আমি কি শুনলাম? সব ছেড়ে চলে গেলে? হয়তো আমি কিছুই করতে পারলাম না। (মূল পোস্টের বানান অপরিবর্তিত)। প্রণবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবনাথ চট্টোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়-সহ ইন্ডাস্ট্রির আরও অনেক। এত অল্প বয়সে প্রণবের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।

এদিকে গত রবিবার তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দিঘায় ‘ভোলে বাবা পার করেগা’ শুটিংয়ে গিয়ে মর্মান্তিক পরিণতি হল নায়কের। তাঁর মৃত্যু যেন এখনও মেনে নিতে পারছেন না। অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, অভিনেতার জলে ডুবে মৃত্যু হয়েছে। সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ডুবে যান তিনি। ডুবে থাকার পর ঘন্টাখানেক নিখোঁজ ছিলেন তিনি। কিন্তু তাঁকে উদ্ধারের পরেও তাঁর প্রাণ ছিল বলে জানিয়েছেন অভিনেতার সহকর্মীরা। গতকাল কেওড়াতলা মহাশ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুর রেশ কাটতে না কাটতে আবারও মৃত্যু হল টলিপাড়ার আরেক অভিনেতার।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের