ওজন কমাতে ব্রাউন রাইস খাচ্ছেন? জেনে নিন রান্নার সঠিক নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃওজন কমাতে অনেকেই এখন সাদা ভাতের বদলে ব্রাউন রাইস খেতে শুরু করেছেন। এতে ফাইবার বেশি থাকায় এটি স্বাস্থ্যের জন্য উপকারী এবং ডায়েটেও বেশ জনপ্রিয়। তবে অনেক সময় দেখা যায় ব্রাউন রাইস ঠিকমতো সিদ্ধ হয় না-ভাত শক্ত থেকে যায় বা ঝুরঝুরে হয় না। এর মূল কারণ সাধারণত সঠিক পদ্ধতিতে রান্না না করা। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই ব্রাউন রাইস হবে নরম ও সুস্বাদু।

ব্রাউন রাইস রান্নার সহজ টিপস-

ভালো করে ধুয়ে নিন:

সাধারণ চালের মতো ব্রাউন রাইসও রান্নার আগে ২-৩ বার ভালো করে ধুয়ে নিতে হবে। এতে চালের ময়লা, ধুলো বা কাঁকড় বেরিয়ে যায় এবং ভাত পরিষ্কার থাকে।

জলে ভিজিয়ে রাখা জরুরি:

ব্রাউন রাইস সাদা চালের তুলনায় শক্ত হওয়ায় রান্না হতে সময় বেশি লাগে। তাই রান্নার আগে কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা জলে ভিজিয়ে রাখলে ভাত দ্রুত সিদ্ধ হয় এবং নরম থাকে।

জলের সঠিক পরিমাণ ব্যবহার করুন:

ব্রাউন রাইস রান্নার ক্ষেত্রে জলের পরিমাণ খুব গুরুত্বপূর্ণ। সাধারণভাবে ১ কাপ ব্রাউন রাইসের জন্য ২ কাপ জল ব্যবহার করা ভালো। প্রয়োজন হলে আড়াই কাপ জলও নেওয়া যেতে পারে।

স্বাদ ও টেক্সচার বাড়াতে এই উপাদান মেশান:

ভাত বসানোর সময় এক চিমটে নুন এবং ১ চা-চামচ অলিভ অয়েল দিলে ভাত ঝুরঝুরে হয় এবং স্বাদও বাড়ে।

সিদ্ধ হওয়ার সময়:

সাধারণত ৩০-৪৫ মিনিটের মধ্যে ব্রাউন রাইস সিদ্ধ হয়ে যায়। ভাত নামানোর আগে কয়েকটি দানা আঙুল দিয়ে চেপে দেখে নিন ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না।

শেষে একটু অপেক্ষা করুন:

ভাত সিদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাবেন না। গ্যাস বন্ধ করে ৫-১০ মিনিট রেখে দিলে ভাত আরও ঝরঝরে হয়।

এই কয়েকটি সহজ টিপস মেনে চললে ব্রাউন রাইস হবে নরম, ঝুরঝুরে ও খেতে আরও সুস্বাদু।

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের