ভোটার তালিকায় ভিনরাজ্যের বাসিন্দাদের নাম ঢোকাচ্ছে বিজেপি! জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরব হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তাঁর অভিযোগ, ভিন রাজ্য়ের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে এই তালিকায়। বাংলার জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করার অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। চিঠিতে তিনি লিখেছেন, এসআইআর-র নামে টার্গেট করে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁদের দুর্ভোগের শেষ থাকছে না। এই এসআইআর-র কারণে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এখন ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায়। 

অভিযোগ, বিজেপির এজেন্টরা কমিশনের কার্যালয়ে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম ৬-এর আবেদনপত্র জমা দিচ্ছেন। এগুলি ভোটার তালিকায় নাম তোলার জন্য স্বাভাবিক আবেদন বলে মনে হচ্ছে না।  ভিন রাজ্যের ভোটারদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার একটি দুষ্টু চক্র কাজ করছে বলে মনে করা হচ্ছে। উদ্বেগের বিষয়, এরা কেউ বাংলার বাসিন্দা নন। দিল্লি নির্বাচনের কথাও টেনে এনে লিখেছেন, সেখানেও এমন ঘটনা লক্ষ্য করা গিয়েছে। এই ধরনের ঘটনা যদি সত্যি হলে তা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। অসৎ উদ্দেশে এটি করা হচ্ছে। সাংবিধানিক কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের কাজ প্রত্যাশিত নয়। জনগণের স্বচ্ছতা এবং তাদের ভোটাধিকার সুরক্ষার অধিকার রয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে ২৮ ফেব্রুয়ারি। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ মামলা নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। সেই ভোটারদের নথি যাচাইয়ের কাজ চলছে। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত বেশ কয়েকটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। যখন এই ধরনের বিচার চলছে, তখন ভোটার তালিকায় ৩০ হাজার ভিন রাজ্যের অন্তর্ভুক্তি চিন্তায় ফেলছে। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, আমরা আশঙ্কা করছি যে, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বুথগুলিতে এবং সমস্ত রাজনৈতিক দলকে যথাযথ নোটিশ না দিয়েই ফর্ম ৬-এর সমস্ত আবেদনপত্র মঞ্জুর করবে। অভিযোগ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে নাম ঢোকানোর চেষ্টা চলছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ