বাড়বে না ওজন, জলখাবারে ছাতু দিয়ে বানান এই ৫ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার ব্যস্ততার জীবনে সকালের টিফিন করার মতো হাতে সময় থাকে না।  অনেকেই এমন রয়েছেন যারা না খেয়েই চলে যান। এতে শরীরের উপর প্রভাব পড়ে বিস্তর। চটজলদি নিত্যনতুন কোন পদ বানানো যায় তা ভাবতে অনেকে বিরক্ত হয়ে যান। এই সমস্যা সমাধানে  সকালের জলখাবারে ভাল বিকল্প হতেই পারে ছাতু। একসময়  ছাতুর শরবত, ছাতুমাখা  চল থাকলেও অনেকেই এখন তা খেতে চান না। কিন্তু জানেন কি ছাতু  ডায়েটে ভালো কাজ দেয়। শরীরে এনার্জি জোগায়। তাই দেরি না করে জেনে নিন সকালের জলখাবারের জন্য ছাতুর ৫ টি

ছাতুর টোস্ট: প্রথমে ছাতুর সঙ্গে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কাকুচি, ধনেপাতাকুচি, লেবু, চাটমশলা আর গোলমরিচ ভাল করে মেখে নিন।  তারপর   পাউরুটির উপর একটু টম্যাটো সস্ মাখিয়ে তার উপর ছাতুর মিশ্রণ ছড়িয়ে ভাল করে টোস্ট করে নিন। অল্প সময়ে হয়ে যাবে এই জলখাবার।

ছাতুর স্মুদি: ছাতু, দুধ, খেজুর আর কলা একসঙ্গে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিন।   স্মুদি বানাতে খুব কম সময়  লাগে। এটা  খেয়ে বাড়ি থেকে বের হলে  পেটও ভর্তি থাকবে অনেক ক্ষণ। বাইরের খাবার খেতে হবে না।

ছাতুর পরিজ: প্রথমে দুধের সঙ্গে ছাতু গুলে একটি ঘন মিশ্রণ বানান এ বার সেই মিশ্রণে কলা, আমন্ডকুচি, কিশমিশ, আর খেজুরের টুকরো ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছাতুর পোরেজ।

ছাতুর ছাস: দইয়ের সঙ্গে ভাল করে ছাতু গুলে নিন। এ বার সেই মিশ্রণে বিটনুন, কাঁচালঙ্কা, ধনেপাতাকুচি আর লেবু মিশিয়ে নিন। সাধারণ ছাতুর শরবতের থেকে এই ছাসের স্বাদ অনেকটাই বেশি। সকাল সকাল এই প্রোবায়োটিক পানীয় খেলে হজমও ভাল হয় আর সারা দিন কাজ করার জন্য শক্তিও পাবেন।

ছাতুর চিল্লা: প্রথমে টক দইয়ের সঙ্গে ছাতু আর সামান্য সুজি মিশিয়ে রেখে দিন মিনিট দশেক। এ বার তার মধ্যে টম্যাটো, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি, কাঁচালঙ্কাকুচি, স্বাদ মতো নুন মিশিয়ে নিন ভাল করে। ননস্টিক তাওয়ায় সামান্য তেল মিশিয়ে মিশ্রণটি গোল গোল পরোটার আকারে সেঁকে নিন। ছাতুর চিল্লা টক দইয়ের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে।

 

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম