কাউন্ট-ডাউন শুরু, কোথায় বসছে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর আসর, ভারতের প্রতিযোগী কে?

কাউন্ট-ডাউন শুরু হয়ে গেল বিশ্বের অন্যতম সেরা সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস ওয়ার্ল্ড ২০২৬'-এর। চলতি বছর এই প্রতিযোগিতার ৭৫ তম আসর বসতে চলেছে ভিয়েতনামে

Share:

নিজস্ব প্রতিনিধি: কাউন্ট-ডাউন শুরু হয়ে গেল বিশ্বের অন্যতম সেরা সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর। চলতি বছর এই প্রতিযোগিতার ৭৫ তম আসর বসতে চলেছে ভিয়েতনামে। দিনক্ষণ কবে? প্রতি বছর এই সুন্দরী প্রতিযোগিতার জন্যে অপেক্ষায় থাকে গোটা বিশ্ব। পৃথিবীর প্রতিটি দেশের একজন করে প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ বছরও এই সুন্দরী প্রতিযোগিতা আরও বড়, আরও জাঁকজমক পূর্ণ এবং আরও বিশ্বব্যাপী হতে চলেছে। চলুন এক ঝলকে জেনে নেওয়া যাক, কবে থেকে শুরু হতে চলেছে ৭৫ তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা।

আগামী ৯ আগস্ট শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। শেষ হবে ৫ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার (৩১ মার্চ) মিস ওয়ার্ল্ড ভিয়েতনাম জুলিয়া মর্লি, স্থানীয় আয়োজকদের সঙ্গে এই ঘোষণা দিয়েছেন। তবে এবারের প্রতিযোগিতায় নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে না। প্রতিযোগিতাটি একাধিক জায়গায় ভ্রমণ করবে, যা প্রতিযোগীদের দেশটির প্রাণবন্ত সংস্কৃতির স্বাদ দেবে। প্রতিযোগিতা শুরু হবে হ্যানয় থেকে, যেখানে প্রাথমিক পর্ব ও বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। আর গ্র্যান্ড ফিনালে হো চি মিন সিটিতে হবে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, এবারের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা অন্যতম বৃহত্তম অনুষ্ঠান হবে। এখানে প্রায় ১৩০টি দেশ অংশগ্রহণ করবে।

এবারে প্রতিযোগীদের সম্পূর্ণ তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ক্রিস্টিয়ানা গর্ডন-সহ মাত্র কয়েকজন প্রতিযোগীর নাম নিশ্চিত করা হয়েছে। জানা যাচ্ছে, এই বছর ভারতের প্রতিনিধিত্ব করবেন মধ্যপ্রদেশের উজ্জয়েনের ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪ নিকিতা পরওয়াল, যিনি আন্তর্জাতিক মঞ্চে পা রাখার ব্যাপারে ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবার তিনি বিশ্বজুড়ে প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বি তা করবেন। এবার যে জিতবেন বর্তমান মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা, তাঁর উত্তরসূরিকে মুকুট পরিয়ে দেবেন।

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ