জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: বিশ্বজয়ী দল বোধহয় এটাকেই বলে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। এবার নকআউটে পৌঁছে গেল টেবিল টপার হয়ে। আজ, রবিবার (ভারতীয় সময়) সকালে ডালাসে মুখোমুখি হয়েছিল জর্ডন ও আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই প্রথমার্ধে খেলতে নামে নীল-সাদা শিবির। কিন্তু তারপরেও দমিয়ে রাখা যায়নি ডিফেন্ডিং চ্য়াম্পিয়নকে। জর্ডনকে ৩-১ গোলে হারিয়ে জিতেছে বিশ্ব চ‍্যাম্পিয়নরা। তৃতীয় দল হিসেবে এবারের আসরে গ্রুপ পর্বে ৯ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা।

শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলছিল মেসির দেশ। ষষ্ঠ মিনিটে জর্ডনের জালে বল পাঠান লো সোলসো। কিন্তু অফসাইডের জন‍্য মেলেনি গোল। তবে এগিয়ে যাওয়ার জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ১৯তম মিনিটে গোল বক্সের বাইরে থেকে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন নীল-সাদা শিবিরের লো সোলসো।

আরও পডুন: বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

৩১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে জর্ডনের বিরুদ্ধে ব‍্যবধান দ্বিগুণ করেন মার্টিনেস। জর্ডনের গোলরক্ষক ডাইভ দেন উল্টো দিকে। ঠিক দিকে ডাইভ দিলেও হয়তো গতিময় শটের নাগাল পেতেন না তিনি। যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ফ্রি কিক থেকে হেড একটুর জন‍্য লক্ষ‍্যে রাখতে পারেননি আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্দি। দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল। ৫৪তম মিনিটে গোল বক্সের বাইরে থেকে মার্টিনেসের শট বেরিয়ে যায় ক্রসবার ছুঁয়ে! পরের মিনিটে অবশ্য খেলার ধারার বিপরীতে গোল করে ব‍্যবধান কমায় জর্ডন। এহসান হাদ্দাদের ক্রসে বদলি খেলোয়াড় মৌসা আল-তামারি খুঁজে নেন জাল। ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও বল ঠেকাতে পারেননি এমিলিয়ানো মার্টিনেস। তারপরেই ম্যাচের মোড় ঘোরাতে মাঠে নামেন লায়োনেল মেসি। ৮০তম মিনিটে দুরন্ত ফ্রি-কিকে জাল খুঁজে নেন মেসি। জর্ডনের গোলরক্ষক বুঝতেই পারেনি মেসির পায়ের ছন্দ। ৩-১ গোলে জর্ডনকে হারান মেসিরা। আগামী শনিবার মায়ামিতে নকআউটের আসরের চমক কেপ ভার্দে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা