লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিলেন তিনি।  ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের পরে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল। ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযুক্ত হিসেবে একাধিক জায়গায় তল্লাশি চলছিল তাঁর খোঁজে। অবশেষে আজ রবিবার (২৮ জুন) মুর্শিদাবাদের বহরমপুর থেকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামকে।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে সংঘটিত অশান্তির একটি মামলায় খায়রুল ইসলামের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। অভিযোগ, সেই সময় ভাঙড়ের কচুয়া এলাকার বাসিন্দা ইসমাইল পাহাড়ি গুলিবিদ্ধ হন। ওই ঘটনার পর দায়ের হওয়া মামলায় খায়রুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তারপর থেকেই তদন্তে নেমেছিল পুলিশ। তদন্ত চলাকালীন বেশ কিছুদিন ধরেই তিনি জনসমক্ষে আসছিলেন না বলে পুলিশ সূত্রে খবর। কয়েকদিন আগে  খায়রুল ইসলামকে লক্ষ্য করে ডিম ছোড়া এবং মারধরের একটি ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান বলেও জানা গিয়েছে। এরপর তদন্ত আরও জোরদার করে বিভিন্ন সম্ভাব্য এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। 

আরও পড়ুন: জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

রবিবার অর্থাৎ আজ মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশের যৌথ অভিযানে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে খায়রুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপও গ্রহণ করা হবে।

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর