কেন্দ্রীয় বাহিনীর সামনে স্ট্যান্ড রোডে ভিন রাজ্যের বিজেপি কর্মীদের হামলা BLO’ দের মোটরসাইকেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ট্যান্ড রোডে নির্বাচন কমিশনের দফতরের সামনে বিজেপি সমর্থকরা তৃণমূলপন্থী বিএলও’রা যে মোটরসাইকেল নিয়ে এসেছিলেন, তাতে হামলা চালায় পুলিশের সামনে। অসহায়ের মতো দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একের পর এক দামি মোটরসাইকেল(Motorcycle) মাটিতে ফেলে তাতে ভাঙচুর চালানো হয়। তবে পরবর্তীকালে পুলিশকর্মীরা দৌড়ে গিয়ে হাতে থাকা বিজেপি পতাকা সহ ওই উশৃংখল কর্মীদের সেখান থেকে হটিয়ে দেয়। জানা গেছে ,যারা এই আক্রমণ করে তারা সকলেই বিজেপি নেতা সন্তোষ পাঠকের(Santosh Pathak) অনুগামী। জানা গেছে,রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে এক যুবককে মঙ্গলবার দুপুরে একাধিক ফর্ম ৬ সহ হাতেনাতে ধরে ফেলেন তৃণমূলপন্থী বিএলও’রা। এরপরই শুরু হয় চরম অশান্তি।

এই খবর পেয়ে সিইও(CEO) দফতরের সামনে পৌঁছন বিজেপি কর্মীরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা দুই পক্ষকে সামাল দিতে হিমশিম খেতে শুরু করে। মারধর করা হয়েছে এই অভিযোগ তুলে নির্বাচনী দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ও তৃণমূল পন্থী বিএলও’রা(BLO)। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার দুপুর বেলা ষ্ট্যান্ড রোডে (Stand Road)নতুন নির্বাচনী দফতরের সামনে হঠাৎ তৃণমূল পন্থী বেশ কিছু বিএলও’রা উপস্থিত হন। তাদের অভিযোগ, এক যুবককে তারা প্লাস্টিকের প্যাকেটে ভর্তি ফর্ম ছয় নিয়ে সিইও অফিসে জমা দিতে যাওয়ার পথে হাতেনাতে ধরে ফেলেন। ওই যুবক মেদিনীপুরের বাসিন্দা। তাঁকে ধরে টানাটানি শুরু করেন তৃণমূল পন্থী blo ‘রা। ক্যামেরাতে সেই ছবি ধরা পড়ে। এদিকে সেই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কতগুলি ফর্ম ছয় আছে এবং সেগুলি আদৌ ফর্ম ৬ কিনা তা নিশ্চিত ভাবে জানা যায়নি। কিন্তু একে কেন্দ্র করে অশান্ত পরিবেশ তৈরি হয় নির্বাচন দফতরের সামনে।

চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক(Santosh Pathak) তার দল বল নিয়ে সেখানে হাজির হন। বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভের মধ্যে সংঘর্ষ বাঁধে যায় স্ট্যান্ড রোডে। এরপরে দুপক্ষই অবস্থানে বসে পড়েন স্ট্যান্ড রোডে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয় স্ট্যান্ড রোডে নতুন নির্বাচনী দফতরের সামনে। এদিকে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করার অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। চিঠিতে তিনি লিখেছেন, এসআইআর-র নামে টার্গেট করে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁদের দুর্ভোগের শেষ থাকছে না। এই এসআইআর-র কারণে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । এটি অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনার পরেও নির্বাচন কমিশনের কাছ থেকে আরও মানবিক ও সংবেদনশীলতা পাওয়া যায়নি। এখন ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায়। সূত্রের খবর, বিজেপির এজেন্টরা কমিশনের কার্যালয়ে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম ৬-এর আবেদনপত্র জমা দিচ্ছেন।

এগুলি ভোটার তালিকায় নাম তোলার জন্য স্বাভাবিক আবেদন বলে মনে হচ্ছে না। ভিন রাজ্যের ভোটারদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার একটি দুষ্টু চক্রান্ত চলছে বলে মনে করা হচ্ছে। উদ্বেগের বিষয়, এরা কেউ বাংলা বাসিন্দা নন। দিল্লি নির্বাচনের কথাও টেনে এনে লিখেছেন, সেখানেও এমন ঘটনা লক্ষ্য করা গিয়েছে। এই ধরনের ঘটনা যদি সত্যি হলে তা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। অসৎ উদ্দেশে এটি করা হচ্ছে। সাংবিধানিক কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের কাজ প্রত্যাশিত নয়। জনগণের স্বচ্ছতা এবং তাদের ভোটাধিকার সুরক্ষার অধিকার রয়েছে।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!