রানাঘাটে ভোটকর্মীকে মারের ঘটনায় সাসপেন্ড হাঁসখালির বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি , রানাঘাট: শুক্রবার রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে ভোট কর্মীদের প্রশিক্ষণ ছিল। সেই প্রশিক্ষণে হঠাৎই প্রজেক্টারে মুখ্যমন্ত্রীর ছবি-সহ একটি বিজ্ঞাপন চলে আসে। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হন ভোট কর্মী সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ, এই বিজ্ঞাপনের বিরোধিতা করতে গেলে তাঁর উপর চড়াও হয় বিডিও(BDO) অফিসের কয়েকজন কর্মী। তাঁকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন তথা নির্বাচন কমিশন। মঙ্গলবার এই ঘটনায় হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে(Santayan Bhatatcharya)সাসপেন্ড করল নির্বাচন কমিশন। এমনকি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শুক্রবার রানাঘাটের স্কুলে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

প্রশিক্ষণ শুরুর ঠিক আগে হল ঘরের বড় পর্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে(CM Mamata Banerjee)র ছবি সহ একাধিক সরকারি বিজ্ঞাপন দেখানো হয়েছিল ।যেখানে জগন্নাথ মন্দির সংক্রান্ত বিষয় ছিল। নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় এই ধরনের প্রচার প্রদর্শন নিয়ে আপত্তি তুলেছিলেন নির্বাচন কর্মী সৈকত চট্টোপাধ্যায়। এই প্রতিবাদ করায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। অভিযোগ রানাঘাট এক নম্বর বিডিও অফিসের কয়জন কর্মী তাকে মারধর করেছিলেন ।গুরুতরভাবে তিনি আহত হয়েছিলেন। এই ঘটনার পর অন্যান্য ভোট কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

প্রশিক্ষণ বয়কট করে স্কুল প্রাঙ্গনে অবস্থানে বসে ছিলেন সকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়েছিল। এই ঘটনার প্রতিবাদে শিক্ষকদের একটি অংশ রানাঘাট এসডিও অফিসে গিয়ে দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। দোষীদের শাস্তি দেওয়ার দাবি তোলা হয়।নদিয়ার জেলাশাসক জানিয়েছিলেন, পুরো ঘটনা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে ।নির্বাচন কমিশন তদন্তের এবং রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিল। পরবর্তীকালে সেই ঘটনায় হাঁসখালির বিডিও গ্রেফতার হয়েছিলেন। মঙ্গলবার তাঁকে সাসপেন্ড করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা