Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোটের মুখে ফের ‘অ্যাকশনে’ ইডি, সাতসকালে বালিগঞ্জে চলল তল্লাশি !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আবহে ফের কলকাতায় সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এক সপ্তাহের ব্যবধানে আবারও শহরে তল্লাশি অভিযানে নামলেন ইডির গোয়েন্দারা। বুধবার সকালেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে একটি সংস্থার অফিসে অভিযান চালাতে পৌঁছন তাঁরা। জানা গিয়েছে, ‘সান এন্টারপ্রাইজ’ নামে একটি সংস্থার কার্যালয়ে তদন্তে হাজির হন ইডির আধিকারিকরা।

সূত্রের খবর, নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত এই সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে ইডি। তবে অভিযানের শুরুতেই কিছুটা জটিলতার মুখে পড়েন তদন্তকারীরা। খবর অনুযায়ী, সংস্থার অফিসের ভিতরে এখনও পর্যন্ত প্রবেশ করতে পারেননি ইডি আধিকারিকরা। তবুও গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও তদন্তকারী দলের সদস্যরা। এদিন ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত নথি খতিয়ে দেখতে ইডির সঙ্গে একাধিক সাক্ষীকেও নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সংস্থার আর্থিক লেনদেন ও ব্যাঙ্ক লোন সংক্রান্ত তথ্য যাচাই করাই মূল উদ্দেশ্য বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, গত ২৮ মার্চও কলকাতায় তল্লাশি অভিযান চালায় ইডি। জমির প্রকল্পের নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। সেই সময় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় সাত থেকে আটটি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। শহরের জহরলাল নেহরু রোডে একটি সংস্থার অফিসেও অভিযান হয়েছিল। সেখানে আর্থিক লেনদেন, জমি সংক্রান্ত নথি এবং বিনিয়োগের বিভিন্ন তথ্য খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে চলে সেই তল্লাশি অভিযান।

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির