‘‌আমার পথে বাধা হলে শিরশ্ছেদ করে দেব’‌, বিজেপি প্রার্থীর মন্তব্যের প্রতিবাদ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছেন। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। উন্নয়নই হাতিয়ার এই নির্বাচনে। ভোটের উত্তাপ এখন চরমে উঠছে এসআইআর, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি–সহ নানা ইস্যুতে। তার মধ্যে রাজনৈতিক নেতাদের গরম গরম বক্তব্য সেই উত্তাপকে চরমে পৌঁছে দিয়েছে। এবার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মন্তব্য তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য–রাজনীতিতে। আর সেই বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ করল তৃণমূল।

এদিকে বিজেপি নেতাদের নানা মন্তব্যে ভোট মরশুমে বিতর্ক হয়েই চলেছে। কখনও দিলীপ ঘোষ তো কখনও শুভেন্দু অধিকারী নানা মন্তব্য করে আগেই বিতর্ক তুঙ্গে তুলেছিলেন। এবার সেখানে নয়া সংযোজন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি নির্বাচনী সভা থেকে হুমকি দিয়েছেন, ‘‌আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তারই শিরশ্ছেদ করে দেবো।’‌ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতার এমন মন্তব্য নিঃসন্দেহে বিতর্ক তৈরি করেছে। আর তারপরই আজ, বুধবার ওই বিজেপি প্রার্থী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস।

 

অন্যদিকে বিজেপির বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার অপরাধের জগতে নতুন নন। এই ব্যক্তি একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের একজন কুখ্যাত হোতা হিসেবে পরিচিত। বিপুল পরিমাণ হেরোইন–সহ অসম পুলিশ তাকে গ্রেফতার করেছিল বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তারপরই বিজেপি প্রার্থীর বক্তব্যের ভিডিও পোস্ট করে দলের এক্স হ্যান্ডেলে প্রতিবাদ করেছে ঘাসফুল শিবির। এই নিয়ে এখন সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি।

এছাড়া বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের ওই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে লিখেছে, ‘‌আর এখন, সেই একই ব্যক্তি প্রকাশ্যে হুমকি দিয়েছে যে, যেই তার পথে বাধা হয়ে দাঁড়াবে, তাকেই সে শিরশ্ছেদ করবে। এটি সহিংসতা ও রক্তপাতের এক প্রকাশ্য আহ্বান। মাদক পাচারের দীর্ঘ ইতিহাস রয়েছে এমন এক অপরাধী এখন খুনের হুমকি দিচ্ছে—আর সেই ব্যক্তিই হল বিজেপির প্রার্থী। নির্বাচন কমিশন কি এসব লক্ষ্য করছে? বাংলা এই অপরাধ সংস্কৃতিকে চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’‌

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই