অবশেষে রাহুমুক্তি, বিশ্বকাপের মূল পর্বে ডিআর কঙ্গো

Share:

নিজস্ব প্রতিনিধি:  ৫২ বছরের রাহুমুক্তির পর বিশ্বকাপে খেলার মূল পর্বে ডিআর কঙ্গো। আর সেই ঐতিহাসিক মুহূর্তে দেশজুড়ে আবেগের বিস্ফোরণ। রাজধানী কিনশাসা নাচ, গান, উদযাপনে মেতে। মুষলধার বৃষ্টির মধ্যেও উদ্দাম জনতা ‘রাত দখল’ করল। বুধবার মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত রোমাঞ্চকর এক আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের টিকিট নিশ্চিত করেছে মধ্য আফ্রিকার এই দেশটি। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। শেষ পর্যন্ত ম্যাচের ১০০তম মিনিটে ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবির করা জয়সূচক গোলটি কঙ্গোকে এনে দেয় ঐতিহাসিক এক জয়।

এই সাফল্যের মধ্য দিয়ে ১৯৭৪ সালের পর অর্থাৎ ৫২ বছর পর আবারও ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে দেশটি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে পড়ে জনতা। কিনশাসার সড়ক দখল করে শুরু হয় নাচ, গান। বাজতে থাকে গাড়ির হর্ন, বাদ যায়নি হাঁড়ি-কড়াই-ও! পুরো শহর অঘোষিত ও আকস্মিক কার্নিভালের চেহারা নেয়। সমাজের সমস্ত স্তর একসঙ্গে মেতে ওঠে এই অকাল-উৎসবে। ততক্ষণে তেড়ে নেমেছে বৃষ্টি। কিন্তু অক্লান্ত বর্ষণও থামাতে পারেনি উল্লাস ! পুরো ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখলেও জ্যামাইকার রক্ষণভাগ ভাঙতে কঙ্গোকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। নির্ধারিত সময়ে একের পর এক আক্রমণ চালিয়েও তারা গোলমুখে ব্যর্থ হচ্ছিল।

৪৮ দলের বিশ্বকাপে ৪২টি চূড়ান্ত হয়ে গিয়েছিল গত বছরই। বাকি ছয়টি নিশ্চিত হলো ৩১ মার্চের সূচিতে। ইউরোপীয় প্লে-অফ থেকে তুরস্ক, বসনিয়া, সুইডেন ও চেক প্রজাতন্ত্র আর আন্তমহাদেশীয় প্লে–অফ থেকে ইরাক ও ডিআর কঙ্গো বিশ্বকাপে জায়গা করেছে। ডিআর কঙ্গোর ফুটবল ইতিহাসে এটি দ্বিতীয়বার বিশ্বকাপের মূল মঞ্চে নাম লেখানোর ঘটনা। এর আগে তারা যখন ১৯৭৪ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল, তখন দেশটির নাম ছিল ‘জাইরে’। দীর্ঘ ৫২ বছরের এই বিরতি ফুটবল বিশ্বের অন্যতম দীর্ঘ প্রতীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির