আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের দুর্যোগের মুখে মমতার হেলিকপ্টার, সড়ক পথে নবগ্রামের সভায়

নিজস্ব প্রতিনিধি: ফের দুর্যোগের মুখে মমতার হেলিকপ্টার, যেতে পারলেন না নবগ্রামের সভায়। বিধানসভা নির্বাচনের রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ বুধবার (১ এপ্রিল) বড়ঞা থেকে নবগ্রাম যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা হন তিনি, তখনই প্রবল ঝড়-বৃষ্টির সূত্রপাত হয় মুর্শিদাবাদ জেলায়। তার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারলেন না নবগ্রামের সভায়। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই সম্ভবনা বাস্তবে রূপ পেতেই আকাশে দেখা গেল দুর্যোগের ঘনঘটা। ফলে এই প্রবল দুর্যোগে নবগ্রামের সভায় যেতে না পেরে তাঁর কপ্টার ফিরল বড়ঞায়। উল্লেখ্য, দিন কয়েক আগেই কলকাতা ফেরার পথে দুর্যোগে পড়েছিল মুখ্যমন্ত্রীর বিমান।প্রায় দেড় ঘন্টা মাঝ আকাশে চক্কর কাটতে হয়েছিল। এবার আবার প্রায় একই ঘটনা ঘটল।

প্রবল দুর্যোগের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বড়ঞায় ফিরে আসে। তারপর সেখান থেকে সড়ক পথে মুখ্যমন্ত্রী যাত্রা করেন নবগ্রামে। সেখানে তাঁর নির্বাচনী জনসভা। সেখানকার মানুষজন থেকে শুরু করে কর্মী–সমর্থকরা অপেক্ষা করছেন। আর তাই সড়ক পথেই নবগ্রামে রওনা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ব্যাপক ঝড়বৃষ্টি হওয়ায় এই বিকল্প পথ ধরেছেন তৃণমূল নেত্রী। দুর্যোগ মাথায় করেই নির্বাচনী সভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়।

নানুর থেকে বড়ঞা একের পর এক নির্বাচনী জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই যাওয়ার কথা ছিল নবগ্রামে। কিন্তু দুর্যোগের জেরে আকাশপথে যেতে পারেননি তিনি। বিকল্প হিসাবে সড়কপথই ধরেছেন। তাতে সভা শুরু হতে একটু দেরি হতে পারে। এই খবর শুনে প্রথমে হতাশ হয়ে পড়েছিলেন কর্মী–সমর্থকদের থেকে সাধারণ মানুষ। পরে যখন দলনেত্রী সড়কপথে আসছেন জানতে পারলেন তখন প্রবল উৎসাহে দুর্যোগকে গুরুত্ব না দিয়ে ঝাঁপিয়ে পড়েন সকলে। মুখ্যমন্ত্রী সুস্থ আছেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ