কারগিল যুদ্ধ থেকে অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী সেনা আধিকারিকের নাম ভোটার তালিকা থেকে বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর পুর গ্রামের বাসিন্দা আজাদ আলি ।১৯৯৫ সালে ভারতীয় সেনাবাহিনীর “কোরপস্ অফ ইলেকট্রনিক এন্ড মেকানিক্যিল ইঞ্জিনিয়ার্স” যোগদান করেন । জীবনের ৩০ টা বছর দেশের অখন্ডতা রক্ষার জন্য কাজ করার পর গত অক্টোবরে সুবেদার পদমর্যাদা নিয়ে সেনাবাহিনীর থেকে অবসর গ্রহণ করেন। এবার বিচারাধীন তালিকায় এবার অবসারপ্রাপ্ত ভারতীয় সেনার জুনিয়র কমিশন অফিসার আজাদ আলির(Ajad Ali) নাম ।তাকে কেন্দ্র করেই রিতিমত চিন্তিত আজাদ আলি। তিনি বলেন, ৩০ বছর দেশ সেবার মধ্যে দিয়ে আমি তিনটে অপারেশনে সক্রিয় ভূমিকা নিয়েছি। ১৯৯৯ সালের অপারেশন বিজয়, ২০০১ সালের অপারেশন পরাক্রম এবং ২০২৫ এর অপারেশন সিন্দুর ।যা নিয়ে আমি রীতিমতো গর্বিত।তিন বছর জম্মু ও কাশ্মীরে সেবা প্রদান করেছি।

গালোয়ানের পরবর্তী সময়ে ইন্দো চায়না বর্ডারে কিছুদিন পোস্টিং ছিলাম ।যেটা আমার নৈতিক কর্তব্য দেশের অভ্যন্তরীণ সুরক্ষা সুনিশ্চিত্তের জন্য এসআইআর(SIR) এর প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের মতন নাগরিক যারা রাষ্ট্র সেবা করেছি তাদের ব্যাপারে নির্বাচন কমিশনের একটু বেশি গুরুত্বের সঙ্গে দেখতে হত। গত নভেম্বরের ১৫ তারিখে আমার বুথ লেভেল আধিকারিক দেবস্মিতা পাল বিশ্বাসের কাছে আমি আমার এমুলেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছি ।সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের প্রতিলিপি আমি সংযুক্ত করেছি। তসত্বেও আমার নাম বিচারাধীন ।এটা নিঃসন্দেহে বিস্ময়ের ব্যাপার । রামচন্দ্রপুর স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম জানান, সুবেদার সাহেব নিপাট ভদ্রলোক ।আমরা ওকে খুব সম্মান করি। ওর নাম কেন যে বিচারাধীন তালিকায় , এটা ভাবতেই পারছি না।

ওর বাবা আমার বাবা আগে যখন বুথ একসঙ্গে ছিল। তখন একসাথেই ভোট দিয়েছে । বাদুড়িয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী বুরহানুল মুকাদ্দিম লিটন জানান, যাদের দ্বারা দেশের নিরাপত্তা সুনিশ্চিত হয় তাদেরকে ভোটার তালিকায় বিচারাধীন ।এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। আবার একটি নির্দিষ্ট রাজনৈতিক দল সেনার সাফল্য নিয়ে রাজনীতি করার সময় আবার এগিয়ে ।উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর পুর গ্রামের বাসিন্দা আজাদ আলি । ১৯৯৫ সালে ভারতীয় সেনাবাহিনীর “কোরপস্ অফ ইলেকট্রনিক এন্ড মেকানিক্যিল ইঞ্জিনিয়ার্স” যোগদান করেন জীবনের ৩০ টা বসন্ত দেশের অখন্ডতা রক্ষার জন্য কাজ করার পর গত অক্টোবরে সুবেদার পদমর্যাদা নিয়ে সেনাবাহিনীর থেকে অবসর গ্রহণ করেছেন। ওই সেনাকর্তার মেয়ে সিমরান আলী বলেন, আমার বাবা দেশের বিভিন্ন অপারেশন যুদ্ধের সঙ্গে দেশের জন্য লড়াই করেছেন আমার বাবার যদি নাগরিকত্ব না থাকে তাহলে কার থাকবে। যেখানে স্ত্রী বাবা-মা ভাই বৌ সহ ১৫ জন সদস্যের নাম রয়েছে ভোটার লিস্টে একমাত্র দেশের জন্য যিনি লড়াই করলেন তারই নাম ডিলিট হয়ে গেল। এই নিয়ে রীতিমতো আক্ষেপের সুর প্রাক্তন সুবেদার মেজর আজাদ আলীর গলায়।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু