ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি, সিইও দফতর ঘিরে কড়া নির্দেশিকা জারি লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফর্ম – ৬ জমা নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত ক্রমশ তীব্র হওয়ার প্রেক্ষিতে বড়সড় অশান্তির আশঙ্কায় কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ(Kolkata Police)। বিবাদি বাগে অবস্থিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ঘিরে বাড়ানো হল নিরাপত্তা। স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি রেখে তার পরিসরও আরও বিস্তৃত করা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, স্ট্র্যান্ড রোডের সম্পূর্ণ অংশ—কয়লাঘাটা ক্রসিং থেকে কিরণশঙ্কর রায় রোড ক্রসিং পর্যন্ত এবং রাস্তার দু’পাশের ফুটপাথ জুড়ে বিশেষ বিধিনিষেধ জারি ।

লালবাজার(Lalbazar) সূত্রে জানা গিয়েছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, সিইও দফতরের সামনে বড় ধরনের বিক্ষোভ বা হিংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে।যা জনশান্তি ভঙ্গ করতে পারে। সেই কারণেই আগের নির্দেশিকার সীমানা সংশোধন করে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে।নতুন নির্দেশ অনুযায়ী, স্ট্র্যান্ড রোডের(Stand Road) সম্পূর্ণ অংশ—কয়লাঘাটা ক্রসিং থেকে কিরণশঙ্কর রায় রোড(Krian Sankar Road) ক্রসিং পর্যন্ত এবং রাস্তার দু’পাশের ফুটপাথ জুড়েই বিধিনিষেধ জারি করা হয়েছে। আগে এই অংশের একটি অংশ বিধিনিষেধের বাইরে থাকলেও বর্তমান পরিস্থিতিতে গোটা এলাকাকেই নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

পুলিশ কমিশনার অজয় নন্দর(CP Ajay Nanda) স্বাক্ষরিত এই সংশোধিত নির্দেশে স্পষ্ট করা হয়েছে, ২৩ মার্চ জারি হওয়া আগের নির্দেশিকার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে উত্তেজনা বাড়ছিল। ফর্ম ৬ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, রাজনৈতিক কর্মীদের বিক্ষোভ এবং সংঘর্ষের আশঙ্কা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সোমবার ও মঙ্গলবার দফায় দফায় উত্তেজনার ঘটনার পরেই এই বাড়তি সতর্কতা বলবৎ করা হল।প্রশাসনের স্পষ্ট বার্তা, ভোটের আগে সিইও দফতরের কাজকর্ম যাতে নির্বিঘ্নে চলতে পারে এবং আইনশৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ।

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল