প্রচারে যাওয়ার পথে তৃণমূল প্রার্থীর গাড়ি থামিয়ে তল্লাশি আধা সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: একঘণ্টার মধ্যে পরপর দুবার গাড়ি থামিয়ে তল্লাশি! নির্বাচনী প্রচারে যাওয়ার পথে এমনই ঘটনার সম্মুখীন হলেন শ্রীরামপুরের তৃণমূল (TMC) প্রার্থী তন্ময় ঘোষ। এই বিষয়ের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। আজ, বুধবার সকালে কলকাতা থেকে শ্রীরামপুরে প্রচারের জন্য যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী তন্ময়। সেই সময়ে হুগলির সিঙ্গুর (Singur) বিধানসভার ঝাঁকারি এলাকায় নাকা চেকিং চলছিল। সেখানেই তাঁর গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি চালানো হয়।

এর ঠিক এক ঘণ্টা পরেই চাঁপদানি বিধানসভা এলাকার চাঁপসরা দিয়ে যাওয়ার সময়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা তাঁর গাড়ি দাঁড় করিয়ে ফের তল্লাশি চালায়। এমনটাই দাবি শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর। তন্ময় ঘোষের অভিযোগ, শুধুমাত্র তাঁর গাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে। তৃণমূল প্রার্থীর আরও অভিযোগ, কমিশনের এক আধিকারিক তাঁর সঙ্গে খারাপ আচরণও করেন। এ বিষয়ে তৃণমূল প্রার্থী বলেন, ‘বিজেপি ভয় পেয়েছে। তার জন্য কমিশনের সাহায্য নিয়ে হেনস্তা করা হচ্ছে। গাড়িতে তল্লাশি চালানো হোক তাতে অসুবিধা নেই, কিন্তু শুধু তাঁর ক্ষেত্রে কেন।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন। সঙ্গে থাকছে পুলিশও। গাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি ছবি তুলে রাখা হচ্ছে। একজন প্রার্থীর গাড়ি বার বার দাঁড় করিয়ে তল্লাশিতে নির্দিষ্ট জায়গায় প্রচারে যেতে দেরি হচ্ছে। অথচ দেখা যাচ্ছে পাশ দিয়ে অন্য গাড়ি চলে যাচ্ছে। এটা উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে করা হচ্ছে।’

এ বিষয়ে শ্রীরামপুরের বিজেপি (BJP) প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা। ওরা ভাবছে বিজেপি আর নির্বাচন কমিশন এক। কিন্তু তা নয়। পুলিশ পুলিশের কাজ করবে। কমিশন নিজের কাতজ করছে। এতদিন তো পুলিশ মমতার কথায় চলতো।’

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা