মালদায় ব্রাউন সুগার ও জমি সংক্রান্ত লেনদেনের জেরে শুট আউট, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদা: নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে মালদহে বুধবার বিকেলে শুট আউট। গুলিবিদ্ধ এক যুবক। ঘটনায় আহত আরো একজন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে মালদহের কালিয়াচক থানার (Kaliyachak P.S.)হারুচক এলাকায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্রাউন সুগার লেনদেন এবং জমি সংক্রান্ত বিবাদের জেরে এই শুট আউট(Shootout)। গুলিবিদ্ধ এম ডি রাহমাতুল্লা সেখ। বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বুকের বাম দিকে গুলি লেগেছে তাঁর। আরো একজন যুবক আহত হয়েছেন।

তাকে অন্য কোথাও ভর্তি করা হয়েছে। আহত এমডি রাহমাতুল্লা সেখের বাবা মুসা জানান, তার ছেলে জমি সংক্রান্ত কেনা -বেচার সঙ্গে যুক্ত। বুধবার বিকেলে তার ছেলে বাড়ির পেছনের বাগানে ছিল। সেই সময় তাঁকে গুলি করা হয়। কে গুলি করে এই প্রশ্নে তিনি জানান, যেগুলি করেছে তাকে তাঁর ছেলে চেনে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে আহত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে তদন্তে গিয়েছে পুলিশ।

মুখ্যমন্ত্রী জেলায় পা রাখার আগে এই অপরাধ জগতের মাফিয়াদের মধ্যে গুলি চলার ঘটনায় প্রশাসন আরো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। মালদা জেলায় অপরাধ দমনে এবং নির্বাচনকে শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে জোরদার তল্লাশি চলছে। প্রতিনিয়ত ওই জেলায় বেআইনি মাদক এবং জাল নোট কারবারের ঘটনা প্রকাশ্যে আসে। এবার মাদক কারবারীদের মধ্যে টাকা পয়সার ভাগবাটোয়া নিয়ে অশান্তির জেরে শুট আউটের ঘটনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা