মেসি ‘প্রতারক’! ক্ষোভ প্রকাশে কেরলের ক্রীড়ামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বৃহস্পতিবার অভিযোগ করেছেন, প্রতিশ্রুতি দিয়েও কেরলে খেলতে না এসে রাজ্যকে প্রতারিত করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আন্তর্জাতিক এই ফুটবল দল এবং তারকা ফুটবলার লিওলেন মেসি-কে কেরলে এনে একটি ম্যাচ আয়োজন করার জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছিলেন।

মন্ত্রী বলেন, এমন একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা মোটেও সহজ ছিল না। এর জন্য প্রায় ২৫০ কোটি টাকা জোগাড় করতে স্পনসর খোঁজার ক্ষেত্রেও ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, টাকা নেওয়ার পরেও আর্জেন্টিনা দল প্রতিশ্রুতি রক্ষা করেনি। “ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি,” বলেন তিনি। মন্ত্রী আরও দাবি করেন, বিষয়টি খতিয়ে দেখে জানা গেছে যে আর্জেন্টিনা দল নাকি আরও পাঁচটি দেশের সঙ্গেও একই রকম আচরণ করেছে। ওই দেশগুলির কাছ থেকেও টাকা নেওয়ার পর সেখানে গিয়ে ম্যাচ খেলেনি তারা। এই পরিস্থিতিতে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর কথায়, প্রয়োজনে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হতে পারে।

কেরলের ফুটবলপ্রেমীদের কাছেও বিষয়টি বড় ধাক্কা বলে মনে করছেন মন্ত্রী। তিনি জানান, দলের আগমনের অপেক্ষায় ছিলেন বহু সমর্থক। গত বছর নভেম্বরেই ঘোষণা করা হয়েছিল যে মার্চ মাসে আর্জেন্টিনা দল ও লিওনেল মেসি কেরলে এসে একটি ম্যাচ খেলবেন। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় হতাশা ছড়িয়েছে ফুটবলমহলে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল