হরমুজ প্রণালীর সুরক্ষা নিয়ে ট্রাম্পের ‘না’! এক ধাক্কায় তেলের দাম ছুঁল ১০৫ ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘প্রাইমটাইম’ ভাষণ বিশ্ব জ্বালানি বাজারে কোনো স্বস্তি আনতে পারেনি। বরং তার কঠোর অবস্থান এবং সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়ে যায়। ভাষণ সম্প্রচারের পরপরই বিশ্ববাজারে ‘ব্রেন্ট ক্রুড’-এর মূল্য প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৫ ডলার অতিক্রম করে। পাশাপাশি মার্কিন বেঞ্চমার্ক ‘ডব্লিউটিআই’ তেলের দামও প্রায় ৩ শতাংশ বেড়েছে।

ভাষণে ট্রাম্প স্পষ্টভাবে জানান, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি তেহরান তার শর্ত না মানে, তবে ইরানের বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হতে পারে। বিশ্লেষকদের মতে, এই ধরনের কড়া বার্তা এবং হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

আরও পড়ুন: তীর-ধনুক হাতে রণবীর! নিতেশ তিওয়ারির মহাকাব্যে রামের রাজকীয় লুকে মুগ্ধ দর্শক

উল্লেখযোগ্যভাবে, চলমান সংঘাতের জেরে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র হয়েছে। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার ভাষণে এই প্রণালীর গুরুত্বকে অনেকটাই ছোট চোখে দেখেছেন। তিনি দাবি করেন, আমেরিকার জন্য এই রুট অপরিহার্য নয় এবং এটি চালু রাখার দায়িত্ব মিত্র দেশগুলোর নেওয়া উচিত। এমন মন্তব্যে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব ইতিমধ্যেই মার্কিন শেয়ার বাজারে পড়তে শুরু করেছে। ডাউ জোন্স এবং এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার সূচকে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। এদিকে, রক্ষণশীল বিশ্লেষক অ্যান কোল্টার সামাজিক যোগাযোগমাধ্যমে তেলের মূল্যবৃদ্ধির একটি ছবি শেয়ার করে কটাক্ষ করে লিখেছেন, “ট্রাম্পের জাঁকজমকপূর্ণ ভাষণ কাজ করতে শুরু করেছে! অভিনন্দন, মিস্টার প্রেসিডেন্ট!”

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের