নন্দীগ্রামে হিংসার বলি! ভোটের আগে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : ভোটের আগে অশান্ত নন্দীগ্রাম। তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভেকুটিয়া পঞ্চায়েত এলাকায়। মারধরের পরে মুখে বিষ ঢালার অভিযোগ উঠেছে। মৃত্যু হয়েছে শক্তিপদ দাস (৬৫) নামে এক তৃণমূল কর্মীর।

জানা গিয়েছে, নন্দীগ্রামের ভেকুটিয়ায় এক সক্রিয় তৃণমূল কর্মী শক্তিপদ দাস। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন শক্তিপদবাবু। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁকে রাস্তায় সংজ্ঞহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে আসেন। তাঁর শরীরে একাধিক চিহ্ন দেখা যায় বলে জানা গিয়েছে। পরিবারের কাছে খবর দেওয়া হয়। মৃতের ছেলে সক্রিয় বিজেপি কর্মী। ছেলেই হাসপাতালে নিয়ে যান বাবাকে।  আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী পবিত্র কর মনোনয়ন জমা করতে যান। এদিন সকালে সেখানে যাওয়াকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত। সেখানেই তাঁকে মারধর করা হয়েছে কিনা প্রশ্ন উঠছে।

তৃণমূলের অভিযোগ, আচমকাই একজন সপাটে চড় মারার পর তিনি মারা যান। এরপর এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ধাপাচাপা দিতেি শক্তিপদ দাসের মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, তৃণমূলের মিছিলে যাওয়া নিয়ে শক্তিপদবাবুকে হুমকি দিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার সময় যেন তিনি না থাকেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।   সেই হুমকি উপেক্ষা করেই বৃহস্পতিবার সকালে পবিত্র করের মনোনয়নে যোগ দিয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। 

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং