শর্ত ভাঙায় নোবেলের জামিন খারিজ, গায়ককে ফের জেলে পাঠানোর নির্দেশ

তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় দীর্ঘদিন ধরেই আইনি বিপাকে 'সারেগামাপা' খ্যাত মাইনুল আহসান নোবেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় দীর্ঘদিন ধরেই আইনি বিপাকে ‘সারেগামাপা’ খ্যাত মাইনুল আহসান নোবেল। এবার এই মামলায় আপসের শর্তভঙ্গের প্রেক্ষিতে জামিন বাতিল হল গায়কের। তাঁকে আবারও জেলে পাঠানোর নির্দেশ দিল আদালত। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এই মামলার শুনানি হয়েছে। এবং শুনানি শেষে বিচারক এই রায় দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে নোবেলকে জামিন দিয়েছিল। যার মেয়াদ ছিল আজ পর্যন্ত। ম্যাজিস্ট্রেট সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারেই এই মামলার শুনানির দিন ধার্য ছিল। সময়মতো আদালতে হাজির হয়েছিলেন জামিনে থাকা নোবেল। অভিযোগ, এর আগে জামিনে থাকাকালীন নোবেল আপসের শর্ত ভেঙেছিলেন।

এই কারণে আবারও তাঁর জামিন চেয়ে আবেদন করা হয়। কিন্তু এদিন শুনানি শেষে গায়কের জামিন বাতিল করার হয়। এবং তাঁকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার নথি অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে আনাননিয়া শবনম রোজ নামে এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়েন নোবেল। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও গড়েছিলেন তিনি। শুধু তাই নয়, গায়কের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ২৫ অগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে নোবেল ওই তরুণীর থেকে টাকা নিয়েছেন। যার মোট পরিমাণ ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা। কিন্তু পরে তিনি সেই অর্থ ফেরত দেননি, পুরো টাকাই আত্মসাৎ করে নেন তিনি। এরপর ২০২৫ সালের ১৩ অগস্ট নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই মহিলা।

আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়। তদন্তে সত্যতার সন্ধান পাওয়া গেলে গত ৩ ফেব্রুয়ারি নোবেল, তাঁর মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। যদিও নোবেলকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগেও একাধিক কারণে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মদ খেয়ে স্ত্রীকে অত্যাচার, অনুষ্ঠানের টাকা নিয়েও গাইতে না যাওয়া, মঞ্চে উঠে মাতলামি করা, কোনও তরুণীকে তোপ দিয়ে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় জারি করে দাবি করা যে, তাঁকে তিনি বিয়ে করেছেন। এররকম একাধিক কারণে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে ধর্ষণ ও মারধরের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে ওই অভিযোগকারীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তাঁকে জামিন দেওয়া হয়।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা